নিজস্ব সংবাদদাতা : আইপিএলের উত্তেজনা এখন চরমে, আর সেই উত্তাপ আরও বাড়াতে মঙ্গলবার হায়দরাবাদের মাঠে মুখোমুখি হতে চলেছে Sunrisers Hyderabad (SRH) এবং Delhi Capitals (DC)। টানা দুই জয়ের আত্মবিশ্বাসে ভর করে নামছে হায়দরাবাদ, অন্যদিকে দিল্লি চাইছে নিজেদের ছন্দে ফিরতে। SRH শিবিরে ব্যাটিং লাইনআপ আগ্রাসী হলেও বিদেশি কম্বিনেশন নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। Liam Livingstone না Dilshan Madushanka—শেষ মুহূর্তে কাকে নেওয়া হবে, তা নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির উপর। অধিনায়ক Pat Cummins এখনও দলে নেই, ফলে নেতৃত্বে আছেন Ishan Kishan। নতুন মুখ Gerald Coetzee দলে এলেও আজ মাঠে নামবেন কি না, তা পরিষ্কার নয়।

দিল্লির জন্য স্বস্তির খবর—অধিনায়ক Axar Patel ফিট হয়ে ফিরছেন। তবে ব্যাটিং অর্ডারে অস্থিরতা রয়ে গেছে। তিন নম্বরে কে খেলবেন, তা এখনও চূড়ান্ত নয়।Karun Nair ও Ashutosh Sharma-র মধ্যে একজন সুযোগ পেতে পারেন। ওপেনিংয়েও চমক থাকতে পারে, যেখানে Prithvi Shaw বা Abishek Porel জায়গা করে নিতে পারেন। হায়দরাবাদের পিচ মানেই ব্যাটারদের স্বর্গ।
এই মাঠে ২৫০+ স্কোর এখন প্রায় নিয়মে পরিণত। সন্ধ্যার ম্যাচে বল ব্যাটে সুন্দরভাবে আসবে—ফলে বড় রানের সম্ভাবনা প্রবল। এই মাঠেই আগে ২৭৭, ২৮৬ রানের পাহাড় গড়েছে SRH! এমনকি ২৪৫ রান করেও ম্যাচ হারার নজির রয়েছে। কে জিতবে এই হাইভোল্টেজ ম্যাচ? হেড কি জ্বলে উঠবেন, নাকি কুলদীপ আবার জাদু দেখাবেন—এখন সেটাই দেখার!
