পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পুরোপুরি জলমগ্ন!
প্রায় ২৪ ঘণ্টা ধরে জলবন্দি অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম। ব্রাহ্মণী নদীর প্রবাহে ভেসে গিয়েছে চারিদিক। গ্রামে আসা-যাওয়ার রাস্তাও জলের তলায়। কার্যত মাঝ নদীতে আটকে রয়েছে প্রায় ১০০টি পরিবার।বর্ষা ছাড়া বছরের বাকি সময়ে দুই নদীর চেহারা হয় নালার মতো। এখন প্রবল বৃষ্টিতে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। কাটোয়া ১ ব্লকের আলমপুর অঞ্চলের গাফুলিয়া, গোয়ালপাড়া, করজগ্রাম অঞ্চলের বাঁধমুড়ো, শ্রীরামপুর সম্পূর্ণ জলের নীচে।প্লাবিত এলাকায় কোথাও জলে ডোবা গাছের
নিজস্ব প্রতিবেদন : প্রায় ২৪ ঘণ্টা ধরে জলবন্দি অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম। ব্রাহ্মণী নদীর প্রবাহে ভেসে গিয়েছে চারিদিক। গ্রামে আসা-যাওয়ার রাস্তাও জলের তলায়। কার্যত মাঝ নদীতে আটকে রয়েছে প্রায় ১০০টি পরিবার।বর্ষা ছাড়া বছরের বাকি সময়ে দুই নদীর চেহারা হয় নালার মতো। এখন প্রবল বৃষ্টিতে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। কাটোয়া ১ ব্লকের আলমপুর অঞ্চলের গাফুলিয়া, গোয়ালপাড়া, করজগ্রাম অঞ্চলের বাঁধমুড়ো, শ্রীরামপুর সম্পূর্ণ জলের নীচে।প্লাবিত এলাকায় কোথাও জলে ডোবা গাছের শুধু মাথাটুকু দেখা গিয়েছে। পাকা দোতলা বাড়িও জলে ঘেরা। প্লাবিত হয়েছে কাটোয়া ২ ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলের শিমুলগাছি, কড়ুই অঞ্চলের পাঁজোয়া, নতুনগ্রামও। কাটোয়া ২ ব্লকের বিডিও স্পিড বোটে প্লাবিত এলাকা ঘুরেছেন৷ শিমুলগাছি এলাকা থেকে ৩০ জনকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সেখানে।এমন পরিস্থিতিতে অসহায় বোধ করছেন রোগীর পরিজন। শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রুম্পা ঘোষ বলেন, ‘আমার বাবা হার্টের রোগী৷ তাঁর দু’বেলা চিকিৎসার প্রয়োজন। কিন্তু গ্রামের চারদিকে শুধুই জল। আমরা এখন বন্দি। ওই গ্রামেরই বাসিন্দা সন্তু মণ্ডল বলেন, ‘রাস্তা, স্কুল সব জলের নীচে। গ্রামে কেউ অসুস্থ হলেও চিকিৎসার জন্য কোথাও যাওয়ার উপায় নেই৷ স্পিড বোটে যেতেও বেশ সময় লেগে যাচ্ছে৷’ বাসিন্দারা জানাচ্ছেন, গ্রামে সাপের উপদ্রব শুরু হয়েছে৷ তাঁদের জলবন্দি দশা কবে ঘুচবে তা বুঝতে পারছেন না কেউ।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্