নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে কড়া পদক্ষেপ নিল Election Commission of India। ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাইক চলাচলের উপর ৪৮ ঘণ্টার কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র্যালি করা যাবে না। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়সীমায় নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকি জরিমানাও করা হতে পারে।এছাড়াও, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিলিওন রাইডার (বাইকের পিছনের আরোহী) বহনের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইকে দু’জন যাতায়াত নিষিদ্ধ বলেই জানানো হয়েছে।কমিশনের মতে, ভোটারদের ভয় দেখানো, বেআইনি জমায়েত বা অশান্তি রুখতেই এই কড়াকড়ি। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নিয়ম অমান্য করলে বাইক আটক হওয়া থেকে শুরু করে আইনি জটিলতায় জড়ানোর আশঙ্কাও থাকছে।ভোটের আগে এই কড়া পদক্ষেপে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে—নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত।
ভোটের আগে কড়া নজরদারি! বাংলায় বাইক চলাচলে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের!