"সূর্যমুখী মা "
--সিরাজুল ইসলাম ঢালী চতুর্দিক থেকে ফোন আসছে । সকাল ছটা থেকে রাত নটা । নিত্যদিনের ঘটনা ! ফোন সামলানোই অবাক কান্ড ! যা ভাবা যায় না ! বুঝলেন কিছু ? ভক্তের বোঝা ভগবান বয়ে নিয়ে যান, কথাটা সর্বাংশে সত্য । অস্বীকার করার পথ নেই । রাত নটার পরেও ফোনের শেষ নেই, তখন শুরু হয় মেয়েদের ও অন্যান্য আত্মীয় স্বজনদের ফোন । তবু বিরক্তি বোধ করেন না শ্রীমতী সূর্যমুখী উপাধ্যায় । উল্টে প্রত্যেকটা ফোন তিনি কৃতিত্বের সঙ্গে সামলান । ফোন সামলাতে কোন সহযোদ্ধার সহযোগিতা কোন দিন নেন নি । তিনি একাই একশো । সেদিন শনিবার হবে
--সিরাজুল ইসলাম ঢালী
চতুর্দিক থেকে ফোন আসছে । সকাল ছটা থেকে রাত নটা । নিত্যদিনের ঘটনা ! ফোন সামলানোই অবাক কান্ড ! যা ভাবা যায় না ! বুঝলেন কিছু ? ভক্তের বোঝা ভগবান বয়ে নিয়ে যান, কথাটা সর্বাংশে সত্য । অস্বীকার করার পথ নেই । রাত নটার পরেও ফোনের শেষ নেই, তখন শুরু হয় মেয়েদের ও অন্যান্য আত্মীয় স্বজনদের ফোন । তবু বিরক্তি বোধ করেন না শ্রীমতী সূর্যমুখী উপাধ্যায় । উল্টে প্রত্যেকটা ফোন তিনি কৃতিত্বের সঙ্গে সামলান । ফোন সামলাতে কোন সহযোদ্ধার সহযোগিতা কোন দিন নেন নি । তিনি একাই একশো । সেদিন শনিবার হবে, তখন রাত সাড়ে নটা বাজে, সবেমাত্র তিনি কলকাতা টিভির পর্দায় নিউজটা দেখতে শুরু করেছেন, হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল,
... হ্যাঁলো...।
... মা, শুনতে পারছো ?
... হ্যাঁ, শুনতে পারছি । বল্ ।
... হ্যাঁ, আমি সোনালী বলছি । বলছি, আমরা সপরিবারে আগামী মাসের দু'তারিখ নিউইয়র্ক থেকে ফ্লাইটে উঠছি । প্লেনের টিকিট কনফার্ম হয়ে গেছে । তোমার জামাই নাতি নাতনীরা আনন্দে পাগল হয়ে উঠছে। বুঝতে পারছো মা ? ফোনটা করছিলেন ছোট মেয়ে সোনালী । সোনালী ভট্টাচার্য । সফট্ওয়ার ইঞ্জিনিয়ার । ছোট জামাই হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ।
... বুঝতে পারছি । বলছি, সাবধানে আসবি । প্লেনের কথা শুনলে, আমার বুক ধড়ফড়্ করতে শুরু করে । বুঝলি সোনালী ?
... মা, শুধু শুধু চিন্তা করবে না । আমরা সাবধানেই যাবো । হবে তো ? খুশী ? ফোন রাখছি, আর না এখন, তুমি রেষ্ট্ নাও । রাত হচ্ছে । রাখছি কিন্তু....। বাই ! গুড্ নাইট্ ।
... হ্যাঁ, গুড্ নাইট্ ।
ফোনটা রাখতে যাচ্ছিলেন, রাখা হল না । আবার ফোন ! বড় মেয়ের ফোন বলে কথা । ধরতেই হল । কথাবার্তা চললো বিশ মিনিট মত, হাজার কথাবার্তা, কথার যেন শেষ নেই ! বড় মেয়ে রূপালী আচার্য । নেপালের কাঠমান্ডুতে থাকেন । বড় মেয়ে ও জামাই যথাক্রমে ব্যাঙ্ক মানেজার ও কলেজের উপাচার্য ।
সেদিন দেখতে দেখতে রাত প্রায় সাড়ে দশটা বেজে গেল । রাত তো হবেই, রাত হবে বলে কি আর ফোন আসবে না ? সত্যি বলতে, আবার ফোন, ফোন ধরতেই তিনি বুঝতে পারলেন, মেজ মেয়ের ফোন । মেজ মেয়ে আর মায়ের ফোন, শেষই হয় না । হওয়ার কথাও না ! কি মুশকিল ! অবশেষে বলি, মেজ মেয়ে কিন্তু কোন অংশে কম নন, সাক্ষাৎ লক্ষী, 'রাঙ্গাজবা আলতা ও সিঁন্দুর' কোম্পানির ঘরের একমাত্র মালিকের বউ । অঢেল টাকা পয়সা ! অর্থের শেষ নেই । মেজ জামাই এক্কেবারে বাবা গণেশ, শ্রীমান পীতাম্বর চ্যাটার্জী । হাওড়ার বাসিন্দা ।
না, এবার দেখছি অনেক রাত হয়ে গেল । দূর থেকে ভেসে আসা লক্ষী পেঁচার ডাক শোনা যাচ্ছে । সূর্যমুখী উপাধ্যায়ের অন্যান্য দিনের মত আজও ঘুম হবে কি ? হবে বলে মনে হচ্ছে না । স্মৃতি সদা জাগ্রত ! হঠাৎ মনে পড়ল, ছোট মেয়ে যখন দু'বছরের, তখন একদিন রবিবারে স্বামী শ্রী চন্দ্রশেখর উপাধ্যায়, পেশায় গৃহ শিক্ষক, রাত্রিবেলায় ডিনার করে স্ত্রীর পাশে শুয়ে পড়েছিলেন, নি:শব্দে হার্ট অ্যাটাকে তিনি মৃত্যু বরণ করেছিলেন, আর সকালে ঘুম থেকে উঠতে পারেন নি । সেদিন চোখের জলে সূর্যমুখী উপাধ্যায়ের জীবন শুরু হলেও, পরের দিন থেকেই তিনি চোখ মুছে মেয়েদের নিয়ে জীবনে বাজিমাৎ করতে শুরু করেছিলেন । মেজাজ ছিল 'ডু অর্ ডাই' ! অনতিবিলম্বে শুরু করেছিলেন, 'বউদি হোম ডেলিভারি ফুড সেন্টার' । সবার জন্য সস্তায় লাঞ্চ অ্যান্ড্ ডিনার । মেয়েদের মানুষের মত মানুষ করতে করতে এগিয়ে চললেন সামনের দিকে সূর্যমুখী উপাধ্যায় । আর আজ তিনি 'বউদি হোম ডেলিভারি ফুড সেন্টারে'র সুবাদে খ্যাতির উচ্চ শিখরে উঠছেন, সন্দেহ নেই । চতুর্দিকে শুধু জয়জয়কার!
সম্পর্কিত খবর
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত
পশ্চিম মেদিনীপুর
বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’
মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের ন
খেলা
দুর্ঘটনায় হারালেন হাত-পা, তবু বিশ্বজয় —পায়েল নাগের অদম্য লড়াই!
সমাজ একসময় তাঁকে চিনত ‘প্রতিবন্ধী’ হিসেবে। কিন্তু আজ সেই পরিচয়কে ছাপিয়ে গিয়েছে তাঁর লড়াই, জেদ আর অসাধারণ সাফল্য। ওড়িশার বালাঙ্গিরের দিনমজুর পরিবারের মেয়ে পায়েল নাগ এখন আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদকজয়ী প্যারা তিরন্দাজ—এক অনন্য অনুপ্রেরণার নাম। মাত্র ১৮ বছর বয়সেই জীবনের প্রথম আন্তর্জাতিক সোনা জিতে নিয়েছেন পায়েল। এপ্রিলের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ়’-এ তিনি হারিয়ে দেন বিশ্বের এক নম্বর প্যারা তিরন্দাজ শীতল দেবী-কে। ১৩৯-১৩৬ পয়েন্টে জিতে স্বর্ণপদক তুলে নি