বীরভূম
দেশ
২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!
২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে
পশ্চিমবঙ্গ
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেল থেকেই কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫
কলকাতা
পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!
পশ্চিমবঙ্গে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের সিউড়ির সরকারি সভা থেকে এ কথা ঘোষণা করলেন । তিনি বলেন, ‘‘তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং বারাসতেও সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।’’ তাঁর দাবি, এই মেডিকেল কলেজগুলি তৈরি হয়ে গেলে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলার মেডিকেলের পড়ুয়ারা ভর্তি
বীরভূম
‘কেষ্টদা’র নামে বিরাট যজ্ঞ,খাবেন ১০-১২ হাজার মানুষ!
‘দাদা’ জেলায় নেই, দু’বছর হল জেলে। তাঁর এই জেলযাত্রায় বোলপুর তথা গোটা বীরভূম জেলাই অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মত তাঁর ‘শুভাকাঙ্খী’দের। আর তাই বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হলো শনিবার ১০ ফেব্রুয়ারি। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংয়ের বলেন, “৫০ কেজি ঘি, ৫ কুইন্টাল বেল কাঠ ছিল। সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা অবধি চলেছিল যজ্ঞ। তারপর ভোগ বিতরণ শুরু হলো। ১০ হাজার লোকের মতো ভোগ বিতরণ হয়েছে।
বীরভূম
পদ্মশ্রী পেলেন বীরভূমের রতন কাহার!
রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তাঁর গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার।ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরাজ্য থেকে একাধিক শিল্পী ‘পদ্ম’ পুরস্কারে সম্মানিত। কেউ পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, আবার কেউ পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন লোকসংগীত শিল্পী রতন কাহা
বীরভূম
বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার!
বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই সেখান থেকে গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে। যদিও গরুগুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থেকে গরুগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। নলহাটি থেকে প্রায় ২০১টি গরু বাজেয়া
বীরভূম
পৌষমেলার জন্য মাঠ দিতে রাজি বিশ্বভারতী!
রাজ্য প্রশাসনকে পৌষমেলার মাঠ দিতে সম্মত হলো বিশ্বভারতী। খুশির হাওয়া শান্তিনিকেতনে। অবশ্য বিশ্বভারতীর লিখিত চিঠি হাতে পাওয়ার পরেই মেলা কোন মাঠে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।সেই চিঠির প্রেক্ষিতে মাঠ দেওয়ার জন্যে ১৩টি শর্ত আরোপ করে বিশ্বভারতী। ১২টি শর্তপূরণের আশ্বাস দিয়ে রবিবার চিঠির উত্তর দেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ। তবে ফৌজদারি মামলার নিষ্পত্তির যে শর্ত বিশ্বভারতী দিয়েছিল, তা বিচারাধীন বলে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। সেই চিঠি পেয়ে সোমবার জরুরি বৈঠক
বীরভূম
সোমবার বীরভূমের তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে!
সোমবার বীরভূমের তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যা এই মরসুমে সর্বনিম্ন। আবহাওয়া দফতরের পূর্বাভাস মানলে দিন কয়েক আরও নামবে তাপমাত্রা। হালকা শীতের অল্পবিস্তর গরম পোশাক ছেড়ে ভারী পোশাকের খোঁজ শুরু হয়েছে।নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই বাতাসে বাতাসে শিরশিরে আমেজ টের পাচ্ছিলেন জেলাবাসী। ভেবেছিলেন শীত বোধহয় একটু আগেই এসে পড়বে। তবে সেই আশা পূরণ হয়নি। মাঝে তাপমাত্রা নামলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি, মেঘলা আকাশ উত্তুরে হাওয়ার গতিপথ আটকে দিয়েছিল। দিনের সর্বোচ্চ
কলকাতা
কলকাতায় অমিত শাহের মেগা সমাবেশে আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় কমিটির সদস্য বিজেপি নেতা অনুপম হাজরা!
কলকাতায় অমিত শাহের মেগা সমাবেশে আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় কমিটির সদস্য বিজেপি নেতা অনুপম হাজরা। কয়েকদিন ধরে তিনি সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে ক্ষোভ জানিয়ে আসছিলেন। সমাবেশের দিন গরহাজারিই থাকলেন দলের সর্বভারতীয় সম্পাদক। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, অনুপম বলেন, ‘সভায় আমন্ত্রণই তো পাইনি। তাই যায়নি। এই তো বাড়িতে বসে টিভিতেই অমিত শাহজির বক্তব্য শুনছি। নিমন্ত্রণ বাড়িতে ডাক না পেলে তো গিয়ে খেতে বসা যায় না।’তাঁকে আমন্ত্রণ না করা নিয়ে এদিন তিনি রাজ্য নেতৃত্বের প্রতিই ক্ষোভ প্রকাশ করেন।
বীরভূম
সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প!
ডেউচা-পাঁচামি কয়লা খনি গড়ার পথে আরও এক পা। সব কিছু ঠিক থাকলে, প্রথম ধাপে মহম্মদবাজার ব্লকের যে অংশে কাজ শুরু করার কথা, সেখানকার আনুমানিক ৪৩০ একর জমি থেকে কয়লা উত্তোলন হবে বলে ঠিক করছে এই খনি গড়ার নোডাল সংস্থা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল)।এখানেই শেষ নয়, ওই কয়লা ভান্ডারের উপরে কালোপাথরের (ব্ল্যাকস্টোন) মজুত ভান্ডার রয়েছে। সেটা তুলে ফেলারও সিদ্ধান্ত হয়েছে। তার জন্য পিডিসিএল আন্তর্জাতিক দরপত্র চাইবে বলেই বীরভূম জেলা প্রশাসন সূত্রের খবর। তবে, সংশ্লিষ্ট এলাকার জমিদাতাদের চ
বীরভূম
প্রতি বছরের মতো এবছরও গোপিনাথবাটী আমরা সবাই ক্লাবের পুজো অনুষ্ঠিত হচ্ছে আড়ম্বরের সাথে। এবছর তাদের পুজো ১১ তম বর্ষে পদার্পণ করল।
বিগত বছরের মতো এ বছরও জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে উঠলো গোটা গোপিনাথবাটী বৃন্দ। প্রতি বছরের মতো এবছরও গোপিনাথবাটী আমরা সবাই ক্লাবের পুজো অনুষ্ঠিত হচ্ছে আড়ম্বরের সাথে। এবছর তাদের পুজো ১১ তম বর্ষে পদার্পণ করল। গতকাল ছিল সেই পুজোর উদ্বোধন খুবই মহৎ উদ্দেশ্য নিয়ে রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ এর মাধ্যমে শুরু হলো মায়ের আরাধনা। এদিন মুক্তি পায় তাদের একটি থিম সং ও। পুজোর উদ্বোধন করেন আউসগ্রামের বিধায়ক শ্রী অভেদানন্দ থান্ডার ও অন্যান্য ব্যক্তি বর্গ । ক্লাবের সভাপতি প্রশান্ত গোস্বামী জানান প্রত
বীরভূম
শুক্লা চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব তিথি!
আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীকে বলা হয় মা তারার আবির্ভাব দিবস। কথিত আছে জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর উপর দিয়ে নৌকা চড়ে বাণিজ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারাপীঠে নৌকা দাঁড় করান। সেখানেই জয় দত্তের পুত্রকে সাপে কাটে। মৃত্যু হয় তার। এদিকে সেই সময় তারাপীঠে নোঙর করায় বণিকের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলে মাছ ছোঁয়াতেই কাটা শোল মাছ জ্যান্ত হয়ে ওঠে। পুকুরের জলে চলে যায় তা।এমন অলৌকিক ঘটনা দেখে ভৃত্যরা বণিককে সবটা জানায়। এরপই বণ