অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূম

উত্তুরে হাওয়ার ছোঁয়া ক্ষণিক! দোলের আগেই ফের বাড়বে গরমের পারদ? পশ্চিমবঙ্গ

উত্তুরে হাওয়ার ছোঁয়া ক্ষণিক! দোলের আগেই ফের বাড়বে গরমের পারদ?

বৃষ্টি কাটতেই হালকা শিরশিরে উত্তুরে হাওয়ার স্পর্শ। ছ’দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস—যা স্বাভাবিকের থেকে প্রায় দু’ডিগ্রি কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি আবার শীতের আমেজ ফিরছে? না, এমন সম্ভাবনা একেবারেই নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আবহবিদদের স্পষ্ট বক্তব্য, এই পারদ পতন সাময়িক। আগামী দু’দিনের মধ্যেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। এক ঝটকায় চার ডিগ্রি পর্যন্ত

তারাপীঠ ও  তারা মা’র ইতিহাস! বীরভূম

তারাপীঠ ও তারা মা’র ইতিহাস!

তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায়  দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড়হাজার বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে ইতিহাস, দলিল-দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা।সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারামায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে।তারা মা, হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার অন্যতম দেবী, যিনি শক্তি, জ্ঞান, মুক্তি ও রক্ষার প্রতীক। তিনি মহাকালী, দুর্গা ও অন্যান্য দেবীর সঙ্গে সম্পর্কিত এক অপরূপা দেবী, যাঁর উপা

বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে মেদিনীপুরে আত্মঘাতী বৃদ্ধ! পশ্চিম মেদিনীপুর

বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে মেদিনীপুরে আত্মঘাতী বৃদ্ধ!

মানসিক অস্থিরতায় ভুগছিলেন ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। বুধবার রাতে বীরভূম জেলার বোলপুরে মেয়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।প্রায় তিন দশক আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন ক্ষিতীশবাবু ও তাঁর পরিবার। মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। এরপর নিয়মিত ভোট দিয়েছেন, নাগরিক হিসেবে সব দায়িত্ব পালন করেছেন। কিন্তু সম্প্রতি এসআইআর প্রক্রিয়া ঘিরে এলাকায় নানা গুজব ছড়াতে শুরু করে। ক্ষিতীশবাবু শুনেছিলেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারালেন  বাংলার দুই জওয়ান! বীরভূম

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারালেন বাংলার দুই জওয়ান!

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে ছিলেন। সেইসময় তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। তার জেরে শহিদ হলেন ভারতীয় সেনার এলিট প্যারা ফোর্সের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। ল্যান্স হাবিলদার পলাশের বাড়ি মুর্শিদাবাদে এবং ল্যান্স নায়েক সুজয়ের বাড়ি বীরভূমে।শুক্রবার ভারতীয় সেনার চিনার কোরের তরফে বলা হয়েছে, ‘মারাত্মক বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে কোকেরনাগের কিশতোয়ার রেঞ্জে লাগাতার জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময় দুই বীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যা

কৌশিকী অমাবস্যায় এক বিশেষ মুহূর্তে তারাপীঠে! বীরভূম

কৌশিকী অমাবস্যায় এক বিশেষ মুহূর্তে তারাপীঠে!

মা তারারই আরেক নাম কৌশিকী। দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যে আবির্ভূতা হন আজই। পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। দিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে। দেবতাদের আকুল আহ্বানে সাড়া দিয়ে তিনি পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন রাক্ষস ভ্রাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করার উদ্দেশ্যে। তাঁর অলোকসামান্য সৌন্দর্য অসুরদের আকৃষ্ট করেছিল, শুম্ভ তাঁর সৌন্দর্যের বর্ণনা শুনে প্রল

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ পাচারের সঙ্গে যুক্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর! বীরভূম

প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ পাচারের সঙ্গে যুক্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর!

গরু বা কয়লা পাচারের মামলায় একাধিকবার নাম জড়িয়েছে বীরভূমের। ২৮শে জুলাই সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ যে পাচারের সঙ্গে যুক্ত, সে কথা স্পষ্ট করে তুলে ধরে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে এখনও অনেক রকমের পাচার চলে। আমি নিশ্চিতভাবে বলছি, অন্য রাজনৈতিক দলের একাংশ এর সঙ্গে যুক্ত। প্রশাসনের কিছু লোকও যুক্ত। নামগুলো আমি জানি, তবে এখনই বলছি না। এখানেই না থেমে মু

বোলপুরের  অনুব্রত মণ্ডল আইসিকে হুমকি এবং আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ! বীরভূম

বোলপুরের অনুব্রত মণ্ডল আইসিকে হুমকি এবং আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ!

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে আবারও খবরের শিরোনামে বোলপুরের অনুব্রত মণ্ডল। ভাইরাল হাওয়া ওই অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আইসি লিটন হালদার-কে যে কন্ঠটি হুমকি দিচ্ছিলেন সেটি অনুব্রত মণ্ডলের বলে অনেকের মনে হয়েছে। যদিও ওই অডিও ক্লিপিং-এর সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পণ। তবে সেটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা অনুব্রতকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। অনুব্রত মণ্ডল’ বোলপুরের আইসি

বীরভূম থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স! বীরভূম

বীরভূম থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স!

বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতরা আজমল হোসেন এবং সাহেব আলি খান বলে জানিয়েছে এসটিএফ। দু'জনেই বীরভূমের বাসিন্দা। STF সূত্রে খবর, ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। JMB- র হয়ে মতাদর্শ প্রচার এবং সংগঠনের কাজের জন্য নতুন সদস্য রিক্রুটমেন্ট থেকে শুরু করে বেশ কিছু কাজের দায়িত্ব ছিল ধৃতদের উপরে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের নানাভাবে উদ্বুদ্ধ করে সংগঠনের কা

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ! বীরভূম

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ!

সদ্য প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ২০২৪ পরীক্ষায় বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ দেশে প্রথম স্থান অধিকার করেছেন। বাবার চাকরিসূত্রে বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছেন ইমন। ষষ্ঠ শ্রেণি থেকে বোর্ডিং স্কুলেই পড়াশোনা তাঁর। প্রথমে হরিয়ানার কুঞ্জপুরা সৈনিক স্কুল এবং বর্তমানে আরআইএমসি-তে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন তিনি। সেখানেই চলে তাঁর এনডিএ-র প্রস্তুতি। ইমন এনডিএ পরীক্ষায় মোট ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। এই মুহূর্তে তাঁর ল

বীরভূমের মহম্মদবাজার  নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের! বীরভূম

বীরভূমের মহম্মদবাজার নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের!

গত বছরের মার্চ মাসের ঘটনা, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার। ভরসন্ধ্যেবেলা দোকানে বিস্কুট কিনে দেওয়ার নাম করে ১৫ বছরের এক নাবালিকাকে সবার অলক্ষ্যে পুকুরপাড়ে নিয়ে যায় প্রতিবেশী থমাস মুর্মু। আর তারপর, কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর তারকনাথ সেনগুপ্তের উপর। অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। শুরু হয় বিচারপর্ব। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা

তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত,বেনিয়ম বরদাস্ত করা হবে না ! বীরভূম

তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত,বেনিয়ম বরদাস্ত করা হবে না !

আর কোনও বেনিয়ম নয়। জেলাশাসকের কড়া হুঁশিয়ারির পর আজ, মঙ্গলবার থেকে ঘড়ি ধরে ভোর সাড়ে ৫টায় সকলের জন্য খুলে দেওয়া হয় তারা মায়ের গর্ভগৃহ। তেমনই ভোগের সময় দেড়ঘণ্টা বন্ধ থাকবে মন্দির। দেবী দর্শনের জন্য আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা যাবে না সাধারণ পুণ্যার্থীদের। ভোরে গর্ভগৃহ খোলার পর প্রথম একঘণ্টা সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের পুজো গ্রহণ করা হবে। বিশেষ লাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মন্দির কমিটির অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে। বেশ কিছুদিন ধরেই তারাপীঠ মন্দিরে চরম বিশ

বীরভূমে গরম ঘুগনির কড়াইয়ে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু ! বীরভূম

বীরভূমে গরম ঘুগনির কড়াইয়ে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু !

বীরভূমের ধনঞ্জয়পুরে গত সোমবার ঘটেছিলো এক মর্মান্তিক দুর্ঘটনা। দেড় বছরের ছোট্ট শিশুকে নিয়ে উনুনে ঘুগনি রান্না করছিলেন মা মানুয়ারা বেগম। শিশুটিকে রেখে উনুন থেকে গরম ঘুগনির কড়াইটি পাশে নামিয়ে ঘরের ভিতরে মশলা আনতে গিয়েছিলেন। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। খুব জোর একটা শব্দ হয়। আওয়াজ শুনতে পেয়ে ফিরে এসে দেখেন উনুনের পাশে রাখা ঘুগনির কড়াইটিতে পড়ে রয়েছে দুধের শিশু শেখ আকসাম। পুড়ে গিয়েছিল শরীরের ৯০ শতাংশই। বাড়ির সদস্য ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিশুটিকে প্রথমে নিয়ে যায় মুরারই হাস

বীরভূমের জেলায় তারাপীঠ তারা "মা"  নবান্ন উৎসব কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা তারাপীঠ! বীরভূম

বীরভূমের জেলায় তারাপীঠ তারা "মা" নবান্ন উৎসব কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা তারাপীঠ!

বাংলার মানুষ যেমন দুর্গাপুজোর জন্য সারাবছর অপেক্ষায় থাকেন, তেমনই তারাপীঠ প্রহর গোনে কার্তিক পুজোর জন্য। শনিবার ও রবিবার নবান্ন উৎসব উপলক্ষ্যে কার্তিকের আরাধনায় মেতে উঠল গোটা বীরভূমের জেলায় তারাপীঠ। বহু বছর আগে এলাকায় শুরু হয়েছিল কার্তিক পুজো। দিনে দিনে সেদিনের সেই সাদামাটা পুজো আজ উৎসবের চেহারা নিয়েছে। থিম ও আলোকসজ্জার প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। তারাপীঠে মা তারা আরাধ্যা দেবী। এখানে কোনও মৃন্ময়ী মূর্তি গড়ে দেবীপুজোর চল নেই। মা তারার অঙ্গেই দুর্গা

দেড় বছর পরে তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল! বীরভূম

দেড় বছর পরে তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল!

অবশেষে দেড় বছর পরে তিহাড় জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাঁর কন্যাকে। শোনা গিয়েছিল জেলে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে । উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে। যদিও গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। মূলত গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে পরে নিয়ে

বীরভূমে ফিরতে চলেছে কেষ্ট,গরু পাচার মামলায়-১০লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর! বীরভূম

বীরভূমে ফিরতে চলেছে কেষ্ট,গরু পাচার মামলায়-১০লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর!

২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে। যদিও গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। মূলত গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে পরে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কেষ্ট এর আগে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেক

রাজ্য জুড়ে হাসপাতালে কর্ম বিরতির মধ্যে ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা! পশ্চিমবঙ্গ

রাজ্য জুড়ে হাসপাতালে কর্ম বিরতির মধ্যে ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা!

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য। আরজি কর হাসপাতাল তো বটেই এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় সরকারি হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা কর্ম বিরতি শুরু করেছেন। এমন অবস্থায় গোটা রাজ্যের সরকারি হাসপাতালে রোগী পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাধারণ রোগের চিকিৎসা থেকে শুরু করে জটিল চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে তুমুল সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগীরা।  এরই মধ্যে সোমবার ট্রমা বিভাগে সুমন সরকার (৩৭)

বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ! বিধানসভা-নির্বাচন ২০২৬

বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” নিজস্ব সংবাদদাতা :  শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যয় গেলেন বীরভূমের খয়রাশোলে, তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতে। সেখান থেকেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এই কেন্দ্রে সদ্য মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থী, আইপিএস দেবাশিস ধরকে। তাঁর কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” তিনি নিজেও প্রার্থী এবারের লোকসভা ভোটে। ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে এখনও সেভাবে প

গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা ! পশ্চিম মেদিনীপুর

গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ-বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা !

শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মেদিনীপুরে। বৃহস্পতিবার সেখানকার দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অ

'কেষ্টর ডেরায় ' - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক ! পশ্চিমবঙ্গ

'কেষ্টর ডেরায় ' - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক !

বুধবার বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠকে বসেছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনের এই কৌশল বৈঠক থেকেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। লোকসভা ভোটে বীরভূমের কোনও পকেটে তৃণমূলের খারাপ ফল হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে। সূত্রের খবর, বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, যে এলাকা থেকে ফল খারাপ হবে, সেখানকার পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, ব্লক সভাপতি

" ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না ”-তৃণমূল প্রার্থী  শতাব্দী রায় ! বীরভূম

" ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না ”-তৃণমূল প্রার্থী শতাব্দী রায় !

ভোট যত সামনে আসছে বিভিন্ন দলীয় প্রার্থীদের বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে পারছেন না এবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে প্রচারে নেমেছিলেন তারকা তৃণমূল প্রার্থী। সেখান থেকেই শতাব্দী বলেন, “ফাঁকা মাঠে ফুটবল খেলা যায় না।” কিন্তু ফাঁকা মাঠ বলতে কী বোঝাতে চাইলেন ? এখনও পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ফলত ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি । ফুটবল খেল