অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প!

ডেউচা-পাঁচামি কয়লা খনি গড়ার পথে আরও এক পা। সব কিছু ঠিক থাকলে, প্রথম ধাপে মহম্মদবাজার ব্লকের যে অংশে কাজ শুরু করার কথা, সেখানকার আনুমানিক ৪৩০ একর জমি থেকে কয়লা উত্তোলন হবে বলে ঠিক করছে এই খনি গড়ার নোডাল সংস্থা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল)।এখানেই শেষ নয়, ওই কয়লা ভান্ডারের উপরে কালোপাথরের (ব্ল্যাকস্টোন) মজুত ভান্ডার রয়েছে। সেটা তুলে ফেলারও সিদ্ধান্ত হয়েছে। তার জন্য পিডিসিএল আন্তর্জাতিক দরপত্র চাইবে বলেই বীরভূম জেলা প্রশাসন সূত্রের খবর। তবে, সংশ্লিষ্ট এলাকার জমিদাতাদের চ

সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প!

নিজস্ব প্রতিবেদন : ডেউচা-পাঁচামি কয়লা খনি গড়ার পথে আরও এক পা। সব কিছু ঠিক থাকলে, প্রথম ধাপে মহম্মদবাজার ব্লকের যে অংশে কাজ শুরু করার কথা, সেখানকার আনুমানিক ৪৩০ একর জমি থেকে কয়লা উত্তোলন হবে বলে ঠিক করছে এই খনি গড়ার নোডাল সংস্থা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল)।এখানেই শেষ নয়, ওই কয়লা ভান্ডারের উপরে কালোপাথরের (ব্ল্যাকস্টোন) মজুত ভান্ডার রয়েছে। সেটা তুলে ফেলারও সিদ্ধান্ত হয়েছে। তার জন্য পিডিসিএল আন্তর্জাতিক দরপত্র চাইবে বলেই বীরভূম জেলা প্রশাসন সূত্রের খবর। তবে, সংশ্লিষ্ট এলাকার জমিদাতাদের চাকরি-সহ পুনর্বাসন প্যাকেজ দেওয়ার পরে দরপত্র চাওয়া হবে। বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘এটুকু বলতে পারি, প্রথম পর্যায়ে কয়লা উত্তোলনের জন্য ৪৩০ একর জমি চিহ্নিত হয়েছে। যা কিছু হবে, তা এলাকার মানুষ ও পরিবেশের কথা মাথায় রেখেই হবে।’’মহম্মদবাজারের পাঁচামি-দেওয়ানগঞ্জ-হরিণশিঙা কোল ব্লকে কোথায়, কত কয়লা, কী অবস্থায় আছে, মাটির কত নীচে আছে, তা জানতে সমীক্ষা গত বছর সমীক্ষা করে সেন্ট্রাল মাইন প্ল্যানিংঅ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (সিএমপিডিআইএল)। চূড়ান্ত সমীক্ষার পাশাপাশি কী উপায়ে কয়লা তোলা উচিত, তার পরিকল্পনা ও নকশা তৈরির কাজও করে কোল ইন্ডিয়ার শাখা সংস্থা সিএমপিডিআইএল। নিয়ম সমীক্ষা অনুযায়ী সিএমপিডিআইএল-এর তৈরি করা নকশা সংসদের খনি সংক্রান্ত স্থায়ী কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হয়। স্থায়ী কমিটি সমীক্ষা ভিত্তিক রিপোর্ট এবং নকশা অনুমোদন করলে কয়লা উত্তোলনের দরপত্র ডাকার কথা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সিএমপিডিআইএল ইতিবাচক রিপোর্ট দিয়েছে। এর পরেই আন্তর্জাতিক দরপত্র নিয়ে ভাবনা শুরু হয়েছে।প্রসঙ্গত, দু’টি পর্যায়ে সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে ওঠার কথা ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প। খনি গড়ার পথে সবচেয়ে জরুরি ছিল এলাকায় বসবাসকারী মানুষের আস্থা অর্জন। এত বড় এলাকা জুড়ে প্রস্তাবিত খনি এলাকায় বসবাসকারী প্রকৃত জমির মালিক, বর্গাদার, পাট্টাদার ও ভূমিহীনদের চিহ্নিত করাও কঠিন কাজ ছিল। পাশাপাশি ছিল জমির রেকর্ড ঠিক করা। প্রথম দিকে, বাধা থাকলেও সরকারি পুনর্বাসন প্যাকেজ ঘোষণা এবং প্রশাসনের লাগাতার পদক্ষেপে ইতিমধ্যেই অনেক জমিদাতা সরকারকে জমি দিয়েছেন। চাকরিও পেয়েছেন প্রায় এক হাজার জন।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন