অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পৌষমেলার জন্য মাঠ দিতে রাজি বিশ্বভারতী!

রাজ্য প্রশাসনকে পৌষমেলার মাঠ দিতে সম্মত হলো বিশ্বভারতী। খুশির হাওয়া শান্তিনিকেতনে। অবশ্য বিশ্বভারতীর লিখিত চিঠি হাতে পাওয়ার পরেই মেলা কোন মাঠে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।সেই চিঠির প্রেক্ষিতে মাঠ দেওয়ার জন্যে ১৩টি শর্ত আরোপ করে বিশ্বভারতী। ১২টি শর্তপূরণের আশ্বাস দিয়ে রবিবার চিঠির উত্তর দেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ। তবে ফৌজদারি মামলার নিষ্পত্তির যে শর্ত বিশ্বভারতী দিয়েছিল, তা বিচারাধীন বলে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। সেই চিঠি পেয়ে সোমবার জরুরি বৈঠক

পৌষমেলার জন্য মাঠ দিতে রাজি বিশ্বভারতী!

নিজস্ব প্রতিবেদন : রাজ্য প্রশাসনকে পৌষমেলার মাঠ দিতে সম্মত হলো বিশ্বভারতী। খুশির হাওয়া শান্তিনিকেতনে। অবশ্য বিশ্বভারতীর লিখিত চিঠি হাতে পাওয়ার পরেই মেলা কোন মাঠে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।সেই চিঠির প্রেক্ষিতে মাঠ দেওয়ার জন্যে ১৩টি শর্ত আরোপ করে বিশ্বভারতী। ১২টি শর্তপূরণের আশ্বাস দিয়ে রবিবার চিঠির উত্তর দেন বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ। তবে ফৌজদারি মামলার নিষ্পত্তির যে শর্ত বিশ্বভারতী দিয়েছিল, তা বিচারাধীন বলে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। সেই চিঠি পেয়ে সোমবার জরুরি বৈঠকে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য প্রশাসনকে মেলা করার জন্য মাঠ দেবে বিশ্বভারতী।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন