বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার!
বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই সেখান থেকে গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে। যদিও গরুগুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থেকে গরুগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। নলহাটি থেকে প্রায় ২০১টি গরু বাজেয়া
বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই সেখান থেকে গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে। যদিও গরুগুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থেকে গরুগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। নলহাটি থেকে প্রায় ২০১টি গরু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, রামপুরহাট এলাকাতেও একইভাবে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল ২০৮ থেকে গরু। সেগুলিরও কোনও বৈধ কাজপত্র না থাকার কারণে গরুগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। সব মিলিয়ে ৪০৯টি গরু উদ্ধার করা হয়েছে। যদিও গুরুর মালিকদের দাবি, তারা গরুগুলিকে ব্যবসার জন্য এক হাট থেকে অন্য হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন। সেই সময় তাদের ধরা হয়। তাদের বক্তব্য, গরুর বৈধ কাজপত্র ছিল তাদের কাছে। তা সত্ত্বেও পুলিশ গরুগুলি বাজেয়াপ্ত করেছে।
সম্পর্কিত খবর
সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!
সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে
সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!
কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!
কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন