অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর

দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ রুটে এসবিএসটিসি’র ২০টি নতুন বাস পরিষেবা! দুর্গাপুর

দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ রুটে এসবিএসটিসি’র ২০টি নতুন বাস পরিষেবা!

দক্ষিণবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২৫ ফেব্রুয়ারি, বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি নতুন বাস চলাচল করবে। এই এই নতুন বাস উদ্বোধন উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন

দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস-রান ফর এনভারমেন্ট'! দুর্গাপুর

দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস-রান ফর এনভারমেন্ট'!

রবিবার,৮ই ফেব্রুয়ারি শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস’- ‘রান ফর এনভারমেন্ট’। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬। এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় জংশনমল দুর্গাপুর, মোহনবাগান ফ্যান ক্লাব ও ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক

দুর্গাপুরে চিত্রালয়  ময়দানে  কমল মেলায় বঙ্গ নারীদের মন পেতে বীরাঙ্গনা বঙ্গ নারীদের সম্মান! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরে চিত্রালয় ময়দানে কমল মেলায় বঙ্গ নারীদের মন পেতে বীরাঙ্গনা বঙ্গ নারীদের সম্মান!

মঙ্গলবার ২৭শে জানুয়ারী দুর্গাপুরে চিত্রালয় ময়দানে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে শুরু হলো কমল মেলা । বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর উদ্যোগেই এই মালার আয়োজন বলে দাবি। মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,সুকান্ত মজুমদার,শমীক ভট্টাচার্য,দিলীপ ঘোষ,সৌমিত্র খান প্রমুখ। চিত্রালয় ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। ভারতীয় সংস্কৃতি, নানা স্থানীয় শিল্প, চিত্রকলার দোকান রয়েছে মেলায়, প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ভারতীয় বিভ

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদলের নোটিশ! পশ্চিম বর্ধমান

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদলের নোটিশ!

মঙ্গলবার ২৭শে জানুয়ারী পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী এডিপিসির মোট ১৯ জন সাব-ইন্সপেক্টর বা এসআইকে বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছে হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, কন্যাপুর, নিয়ামতপুর, শাঁকতোড়িয়া, বিধাননগর, জাহাঙ্গীর মহল্লা, পাঞ্জাবিমোড়, কেন্দা ও বরাকর আইস

দুর্গাপুর মহকুমা প্রশাসন আয়োজিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক ঝলক! দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা প্রশাসন আয়োজিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক ঝলক!

আজ দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। তবে শুধু ভারতে নয়, অন্য দেশেও পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস।শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রজাতন্দ্র দিবসের মূল সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ

শুরু হয়ে গেল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা! পশ্চিম বর্ধমান

শুরু হয়ে গেল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা!

চিরাচরিত প্রথা মেনে বছরের প্রথম দিন শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব। বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দুর্গাপুরের গামন ব্রিজ ফুটবল ময়দানে কল্পতরু উৎসব তথা মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বি

দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা! দুর্গাপুর

দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা!

২৮শে ডিসেম্বর রবিবার দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতা ১২ তম ওকাজাকি চ্যালেঞ্জ । এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিযোগীদের পারফর্মেন্সে রীতিমতো মুগ্ধ হন শহরের দর্শকরা। বিজিতদের শংসাপত্র এবং ট্রফি দিয়ে উৎসাহিত ও সম্মানিত করা হয়। উদ্যোক্তা সিয়ান শেখ লালু বলেন,”চরম উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় প্রতিযোগীদের মধ্যে।” এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে ক্যারাটে চর্চার বিষয়ে আরও আগ্রহ কর

পাচারের আগেই  আসানসোলে যাত্রীবাহী বাসে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা! দুর্গাপুর

পাচারের আগেই আসানসোলে যাত্রীবাহী বাসে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!

পাচারের আগেই হাতেনাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা,বড়সড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। । ঝাড়খণ্ড থেকে বাসে আসানসোল হয়ে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে গেল ১৬ কেজি গাঁজা । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে । ঘটনায় আর অন্য কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।গত ২০শে ডিসেম্বর শনিবার বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায়, ঝাড়খণ্ড থেকে বিপুল পরিম

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা! পশ্চিম বর্ধমান

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা!

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।আগামী ৩০ শে ডিসেম্বর দুর্গাপুর হাট প্রাঙ্গণে হবে মেলার শুভ উদ্বোধন। মেলা চলবে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। মেলার সময়কাল দুপুর ১১ টা থেকে রাত্রি ৮-৩০ পর্যন্ত। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে। এছাড়াও ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিন দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক

দুর্গাপুর উৎসব ২০২৫ এর প্রাঙ্গনে সংগীতের উন্মাদনায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড়! পশ্চিম বর্ধমান

দুর্গাপুর উৎসব ২০২৫ এর প্রাঙ্গনে সংগীতের উন্মাদনায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড়!

গত শুক্রবার ৫ই ডিসেম্বর থেকে স্থানীয় রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব ২০২৫। ইতিমধ্যেই টলিউড-বলিউড এর বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী দুর্গাপুর উৎসবের মূল মঞ্চ উপস্থিতিতে উজ্জ্বল হয়েছে। বহুদিন পর গত সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার তথা বলিউডের বিখ্যাত সংগীতশিল্পী পালাক মুচ্ছালের সঙ্গীতা অনুষ্ঠান দেখতে দুর্গাপুর উৎসব মঞ্চে। কমবেশি এক ঘন্টা তিরিশ মিনিটের মঞ্চ কাপানো পরিবেশনায় দুর্গাপুরের হাজার হাজার মানুষের মন জয়

পশ্চিম বর্ধমানে বাদ পড়তে চলেছে প্রায় ২ লক্ষ ৭৬ হাজারের ভোটার নাম! পশ্চিম বর্ধমান

পশ্চিম বর্ধমানে বাদ পড়তে চলেছে প্রায় ২ লক্ষ ৭৬ হাজারের ভোটার নাম!

ক্রমেই বেড়ে চলেছে সংখ্য়াটা। এবার পশ্চিম বর্ধমান জেলায় বাদ পড়তে চলেছে প্রায় ২ লক্ষ ৭৬ হাজারের ভোটারের নাম। আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে নির্বাচন কমিশন নিযুক্ত রোল অবজারভার স্মিতা পান্ডের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক এস পোন্নাবলম। যেখানে কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে এসআইআর এর ফর্ম ডিজিটালাইজড সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে তথ্য দেন জেলাশাসক।এদিন জেলাশাসক বলেন, “এই জেলায় এখনো পর্যন্ত খুঁজে না

কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর সহ ২৫টি জায়গায়  ইডি আধিকারিকদের  তল্লাশি শুরু! দুর্গাপুর

কলকাতা-সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর সহ ২৫টি জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি শুরু!

শুক্রবার সকাল থেকে রাজ্যের ২২টি ও ঝাড়খণ্ডের ১২টি জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির অভিযান। পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। এদের মধ্যে রয়েছেন একাধিক ব্যবসায়ী, ঠিকাদার।অন্যদিকে শিল্প শহর দুর্গাপুরের একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে এদিন সকাল থেকে চাঞ্চল্য তৈরি হয়। এর মধ্যে রয়েছে বিধাননগরের সালারপুরিয়া গার্ডেনিয়া আবাসন। জানা গেছে ওই আবাসনে ব্যবসায়ী নারায়ণ খড়কা ও তার অ্যাকাউন্টেন্ট সুশ

SIR ফর্ম অনলাইনে ফিলআপ শুরু, অনুরোধ দুর্গাপুরের মহকুমা শাসকের! পশ্চিম বর্ধমান

SIR ফর্ম অনলাইনে ফিলআপ শুরু, অনুরোধ দুর্গাপুরের মহকুমা শাসকের!

ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে।ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়ায় এবার অনলাইনে ফর্ম পূরণের সুযোগ। নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট voters.eci.gov.in থেকে সহজেই ফিলাপ করা যাবে এনুমারেশন ফর্ম। গত ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করছেন। সোমবার পর্যন্ত দুর্গাপুর মহকুমার ৯৯ শতাংশেরও বেশি ফর্ম বিলি হয়ে গেছে বলে দাবি করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আবার সেই ফর্মের তথ্য অননাইলে পূরণ করতে হব

আসানসোলের নবম শ্রেণির শিক্ষার্থীকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগ! দুর্গাপুর

আসানসোলের নবম শ্রেণির শিক্ষার্থীকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগ!

গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ আসানসোলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও খোঁজ মেলেনি দরিদ্র অসহায় পরিবারের ওই নাবালিকার।আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ শিক্ষার্থীর নাম কিরণ লাল। কিরণ লাল আসানসোল গুরু নানক স্কুলের নবম শেণির ছাত্রী । জানা গেছে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ। অভিযোগ কাজ দেওয়ার নাম করে ও টাকার লোভ দেখিয়ে ডামরা এলাকার বাসিন্দা ভিকি পাসোয়

দুর্গাপুরের সেন্ট্রাল লাইব্রেরিতে হিন্দি বিভাগে ডিজিটাল লাইব্রেরী উদ্বোধন! দুর্গাপুর

দুর্গাপুরের সেন্ট্রাল লাইব্রেরিতে হিন্দি বিভাগে ডিজিটাল লাইব্রেরী উদ্বোধন!

দুর্গাপুরের সিটিসেন্টারে অবস্থিত সেন্ট্রাল লাইব্রেরিতে হিন্দি বিভাগের ডিজিটাল লাইব্রেরী উদ্বোধন হল। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহযোগিতায় পশ্চিমবঙ্গের জেলা গ্রন্থাগার গুলির মধ্যে প্রথম আত্মপ্রকাশ হলো হিন্দি বিভাগের ডিজিটাল লাইব্রেরী।উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস . পোন্নাম্বালাম,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, জেলা গ্রন্থাগার আধিকারিক নির্মা

চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬” দুর্গাপুর

চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬”

দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল ” সিনার্জি” ২০২৫-২৬। আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে।প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্

এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম! পশ্চিম বর্ধমান

এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম!

গত ৪ নভেম্বর রাজ্য সআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে ( বিশেষ নিবিড় সংশোধন) প্রথম ১০ দিনে পশ্চিম বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যায় তা হলো ২০ লক্ষ ১০ হাজার। ১২ই নভেম্বর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম। এই জেলায় বিএলওদের ২৩ লক্ষ ২৭ হাজার ফর্ম বিলি করতে হবে। এদিন দুপুরে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা ডি

হিমাচল প্রদেশে অনুষ্ঠিত জাতীয় স্তরের পাওয়ার লিফটিং ফেডারেশন কাপে সোনা জয় আসানসোলের মেয়ে! খেলা

হিমাচল প্রদেশে অনুষ্ঠিত জাতীয় স্তরের পাওয়ার লিফটিং ফেডারেশন কাপে সোনা জয় আসানসোলের মেয়ে!

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ৩ নম্বর মহিশীলা কলোনির বাসিন্দা অনামিকা মুখোপাধ্যায় হিমাচল প্রদেশে হওয়া ফেডারেশন কাপ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন।মধ্যবিত্ত পরিবারের সন্তান অনামিকা। বাবা সুকুমার মুখোপাধ্যায় একজন নিরাপত্তারক্ষী এবং মা জলি মুখোপাধ্যায় একটি ব্যাংকে কর্মরত। প্রথমে এই খেলাধূলা নিয়ে বাবা মার সাপোর্ট ছিল না। বলতে গেলে নিজের জেদেই পাওয়ার লিফটিংকে বেছে নিয়েছিলেন অনামিকা। তবে এই সংযোগ ঘটেছিল অদ্ভূদভাবে। অনামিকা জানান, তিনি জিমে গিয়েছিলেন ওজন কমাতে। কিন্ত

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের উদ্যোগে গোল্ডেন মাইল চ্যালেঞ্জ ম্যারাথন দৌড়! দুর্গাপুর

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের উদ্যোগে গোল্ডেন মাইল চ্যালেঞ্জ ম্যারাথন দৌড়!

৯ই নভেম্বর রবিবার সকালে দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রঙ্গনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ম্যারাথন দৌড়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং দৃঢ়তা গঠনে খেলাধূলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের কথা উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব জোন-১) শ্রী অভিষেক গুপ্ত, আইপিএস এবং ১০ বেঙ্গল ব্যাট

দুর্গাপুরের ইন্ডিয়ার ইন্সটিটিউট অফ টাউন প্লানার্স উদ্যোগে পালিত হয় বিশ্ব নগরায়ন দিবস! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের ইন্ডিয়ার ইন্সটিটিউট অফ টাউন প্লানার্স উদ্যোগে পালিত হয় বিশ্ব নগরায়ন দিবস!

আজ শনিবার, ৮ নভেম্বর বিশ্ব নগরায়ণ দিবস।এটি শুরু করেছিলেন আর্জেন্টিনার বুয়েনস আইরেসের অধ্যাপক কার্লোস মারিয়া ডেলা পাওলেরা।তিনি প্যারিসে নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং বিশ্বাস করতেন যে, শহরগুলি ভালো নকশার মাধ্যমে আরও ভালোভাবে কাজ করতে পারে। তাঁর ধারণা ছিল সহজ,যদি মানুষ বুঝতে পারে যে, পরিকল্পনা তাদের জীবনকে কীভাবে রূপ দেয়, তাহলে তারা আরও স্মার্ট, স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে সাহায্য করতে পারে। দুর্গাপুরের পিয়ারলেস হোটেলের কনক্লেভ ব্যাঙ্কোয়েটে ইন্ডিয়ার ইন্সটিটিউট অফ ট