অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর

হাতজোড় করে দুর্গাপুর ব্যারাজকে প্রণাম করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী! পশ্চিম বর্ধমান

হাতজোড় করে দুর্গাপুর ব্যারাজকে প্রণাম করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী!

শান্ত হও প্রকৃতি! হাতজোড় করে দুর্গাপুর ব্যারাজকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী । যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বাঁকুড়ায় আসছিলেন মুখ্যমন্ত্রী। মাঝপথে দুর্গাপুর ব্যারেজে গাড়ি থেকে নেমে পড়েন। হেঁটে চলে যান ব্যারেজের ধারে। জলের উত্তাল স্রোতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। সেইসময় বেশ জোরে হাওয়া বইছিল। তারইমধ্যে হাতজোড় করে তাকিয়ে থাকেন দুর্গাপুর ব্যারেজের জলের দিকে। মাথানত করে প্রণাম করেন মুখ্যমন্ত

পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী! পশ্চিম বর্ধমান

পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী!

জেলা সফরে বেরিয়ে গতকাল পূর্ব বর্ধমান ও দুর্গাপুরের দামোদর সংলগ্ন বাঁকুড়ার মানাচর এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। সোমবার সফরে শেষে দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন । মঙ্গলবার দুপুর পৌনে বারোটা নাগাদ তিনি দুর্গাপুর থেকে সড়ক পথে পার্শ্ববর্তী জেলা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের পৌঁছে দেন ত্রাণ। পরে প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন। এরপরই বন্যায়

দুর্গাপুর রেডক্রস সোসাইটির ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠান! পশ্চিম বর্ধমান

দুর্গাপুর রেডক্রস সোসাইটির ৫০-তম বর্ষপূর্তি অনুষ্ঠান!

রবিবার দুর্গাপুর নগর নিগম তথ্যকেন্দ্রের প্রেক্ষা গৃহে অনুষ্ঠিত হল রেডক্রস সোসাইটির ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সহ প্রশাসনিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা। পাশাপাশি শহরের বিশিষ্ট চিকিৎসক, একাধিক সমাজসেবী সংগঠনের প্রতিনিধি ও রেড ক্রসের ভলা

দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত মদ্যপ অবস্থায় পুলিশের উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল! দুর্গাপুর

দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত মদ্যপ অবস্থায় পুলিশের উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল!

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। যদিও পুরো ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি এনভিএফের আধিকারিকরা।জানা গেছে, ৩৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) হেডকোয়ার্টারের ভেতর বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজো উপলক্ষ্যে বুধবার রাতে চলছিল জলসা। স্থানীয়দের অভিযোগ প্রচণ্ড আওয়াজ করে লাউড স্পিকার বাজিয়ে চলছিল জলসা। এমনকি রাত বা

বুধবার দুর্গাপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে  আরজি করের ডাক্তাররা বিচার পেতে আলোর পথে নামে একটি কর্মসূচি পালন করলো! দুর্গাপুর

বুধবার দুর্গাপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আরজি করের ডাক্তাররা বিচার পেতে আলোর পথে নামে একটি কর্মসূচি পালন করলো!

রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তিলোত্তমার নৃশংস মৃত্যুর প্রতিবাদে সুবিচারের আন্দোলন। এরপর ভিলোত্তমার নৃশংস হত্যা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে একের পর এক প্রতিবাদ সংঘটিত হচ্ছে সর্বত্র। বুধবার বিকেল পাঁচটায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর দুর্গাপুর শাখা ও আমরা তিলোত্তমা র দুর্গাপুর শাখার সদস্যারা তিলোত্তমার অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে জংশন মল অবধি এক মানব বন্ধন ও পদযাত্রার আয়োজন করেন। এই পদযাত্রা চতুরঙ্গ ময়দান থেকে শুরু হয়ে ডি

দুর্গাপুরের অন্ডাল থেকে আরও তিনটি রুটে ইন্ডিগো বিমান পরিষেবা! দুর্গাপুর

দুর্গাপুরের অন্ডাল থেকে আরও তিনটি রুটে ইন্ডিগো বিমান পরিষেবা!

দুর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আরও তিনটি রুটে বিমান পরিষেবা চালু হল । শুক্রবার থেকে ভুবনেশ্বর, বাগডোগরা রুটে ও শনিবার থেকে গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হল দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে । একদিকে, ওড়িশা অন্যদিকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন রুট অনেকটাই সাহায্য করবে। শুক্রবার থেকে ভুবনেশ্বর, বাগডোগরা রুটে ও শনিবার থেকে গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হল দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম

বর্ষার ডেঙ্গি দাপট, বাড়ছে আক্রান্ত! দুর্গাপুর

বর্ষার ডেঙ্গি দাপট, বাড়ছে আক্রান্ত!

বর্ষার ডেঙ্গি নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায় ডেঙ্গির সংখ্যা। প্রসঙ্গত সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় জল জমেছে। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন। এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। পাশাপাশি

আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুরে! পশ্চিম বর্ধমান

আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুরে!

আরজি কর-কাণ্ডে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য-সহ দেশের চলছে প্রতিবাদ আন্দোলন।এই সময় ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে।অভিযোগ ডাবরগ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী প্রৌঢ় সুবোধ মাহাত ও আট নয় বছরের এক আদিবাসী নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কখনও বিস্কুট, কখনও চকোলেটের ডেকে নাবালিকার শ্লীলতাহানির করতো। আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুরে গ্রামের এক মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করতো। বিষয়টি ওই নাবালিকা তার এক বান্ধবীকে বললে স

প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণ! পশ্চিম বর্ধমান

প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণ!

আসানসোলের বার্ণপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রস্তাবিত আধুনিকীকরণ করা হবে। এই আধুনিকীকরণে কারখানার সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়েই মঙ্গলবার বার্ণপুরের ভারতী ভবনে একটি জন শুনানির আয়োজন করা হয়েছিল। এদিনের এই জন শুনানিতে কারখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত এই আধুনিকীকরনের পর সেইল আইএসপির মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৭.১মিলিয়ন টন। বর্তমানে এই কারখানার ইস্পাত উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ

রবিবার  আসানসোলের রূপনারায়নপুর স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার! পশ্চিম বর্ধমান

রবিবার আসানসোলের রূপনারায়নপুর স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার!

রবিবার ঘটনাটি আসানসোলের রূপনারায়ণপুরে ঘটে।রবিবার রূপনারায়নপুর স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। সীতারামপুর জিআরপি দেহটি উদ্ধার করে। জিআরপি সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর শর্মা (৫৫) তিনি পেশায় একজন গৃহশিক্ষক ছিলেন। তার বাড়ি রূপনারায়ণপুর হটাত কলোনিতে। বাড়িতে তার দুই পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে। ত শিক্ষকের বড় ছেলে কৃষ্ণা প্রসাদ শর্মা জানান এদিন উমাশঙ্করবাবুকে নিয়ে পাটনায় চিকিৎসার জন্য যাবার কথা ছিল তাদের। দশটা সময় বাড়িতে উমাশঙ্

দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে একাদশের ছাত্রীকে অপরহণের চেষ্টা! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে একাদশের ছাত্রীকে অপরহণের চেষ্টা!

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা। বিধাননগর ফাঁড়ির পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার ও স্কুল। বিধাননগরের স্কুল থেকে এইচএফসিএল কলোনি ধরে সাইকেলে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাস্তায় গাড়ি থেকে নেমে এক মদ্যপ যুবক ছাত্রীর জামা ধরে টানা হ্যাঁচড়া শুরু করে বলে অভিযোগ। কোনও রকমে ওই ছাত্রী নিজেকে ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় সেখান থেকে। সোমবার বিকালে গোপালপুর গ্রামের বাসিন্দা, বিধাননগর গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই

ন্যাশনাল হাইওয়ে অথরিটি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ জোর কদমে ! দুর্গাপুর

ন্যাশনাল হাইওয়ে অথরিটি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ জোর কদমে !

ন্যাশনাল হাইওয়ে অথরিটি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ জোর কদমে কাজ করছে, যা দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন হাজার হাজার যানবাহন কলকাতায় যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে। কর্তৃপক্ষ দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে পানাগড় থেকে পালসিত পর্যন্ত ছয় লেনে প্রশস্ত করার জন্য সম্প্রসারণ প্রকল্প শুরু করেছে, এই বছরের সেপ্টেম্বরে প্রত্যাশিত সমাপ্তির তারিখ। তবে কাজের বর্তমান গতি এই সময়সীমা পূরণ নিয়ে সংশয় তৈরি করে। এটি বাসিন্দাদের একাধিক দাবি এবং প

দুর্গাপুরে পলাশডিহা এলাকার এক নাবালক ছেলে খেলতে গিয়ে নিখোঁজ! দুর্গাপুর

দুর্গাপুরে পলাশডিহা এলাকার এক নাবালক ছেলে খেলতে গিয়ে নিখোঁজ!

দুর্গাপুরে পলাশডিহা এলাকার নিখোঁজ এক নাবালক ছেলে। নাবালক ছেলেটির নাম সন্তোষ সাউ(১৪)। দুর্গাপুরের পলাশডিহা এলাকার বাসিন্দা। জানা গেছে গত ১অগস্ট নাবালক ছেলেটির মা বাবা দিন মজুর কাজে বেরিয়ে গেলে ওই ছেলেটিও খেলতে বেরিয়ে যায়। পরে তার বাবা মা বাড়ি ফিরলেও ওই ছেলেটি আর বাড়ি ফেরেননি। তারা খোঁজাখুঁজি শুরু করেন। পাড়ায়, খেলার মাঠে কোথাও তার খোঁজ মেলেনা। অবশেষে ২ তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই কিশোরের বাবা মা।ঘটনার পর সাত দিন পেরিয়ে গেলেও, নিখোঁজ ছেলেটি কোনো খোঁজ

রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি! দুর্গাপুর

রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি!

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এর জেরে বেশ কিছু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও শোনা য

আসানসোলের কল্যাণপুরের হাউজিং এলাকায় জলের তোড়ে ভেসে গেল একটি চারচাকা গাড়ি! পশ্চিম বর্ধমান

আসানসোলের কল্যাণপুরের হাউজিং এলাকায় জলের তোড়ে ভেসে গেল একটি চারচাকা গাড়ি!

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ের কাছে। গাড়ুই নদীর জলের তোড়ে ভেসে গেল চারচাকা গাড়ি। গাড়ুই নদীতে ভেসে যাওয়া চারচাকা গাড়ির খোঁজ মিললো। সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো চালকের দেহ। শনিবার সকালে ঘটনাস্থল থেকে ( কল্যানপুর হাউজিং) কিছুটা দূরে আসানসোলের গাড়ুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে এনডিআরএফের দল। মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস ( ৫৯)। প্রাক্তন সেনা কর্মী চঞ্চল বিশ্বাস আসানসোলে একটি সরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। চলতি বছরেই তার চাকরি থেকে অবসর নেওয়ার ক

দুর্গাপুরে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে কলকাতার সংস্থা! দুর্গাপুর

দুর্গাপুরে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে কলকাতার সংস্থা!

কলকাতা ভিত্তিক জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য কারখানার সম্প্রসারণ করতে চলেছে। আর এর জেরে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। এর মধ্যে ৯০ শতাংশ টাকা বিনিয়োগ করা হবে এই রাজ্যের দুর্গাপুরে।জানা গিয়েছে, কলকাতা ভিত্তিক জয় বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টিল উৎপাদনের সঙ্গে যুক্ত। তারা তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে এবং আধুনিকীকরণের জন্যে ১০০০ টাকা বিনিয়োগ করতে চলেছে। তাদের পশ্চিমবঙ্গে তিনটি এবং ছত্তিশগড়ে ১টি উৎপ

অবৈধ নির্মাণ ভাঙল আসানসোল পুরনিগম! পশ্চিম বর্ধমান

অবৈধ নির্মাণ ভাঙল আসানসোল পুরনিগম!

বুধবার আসানসোল পুরনিগমের কর্তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে করে আনসারীর ওই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে ফেলেন । আসানসোল পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই এই ভাঙার কাজ হয়েছে । বাড়িটি কোনও প্ল্যান ছাড়াই নির্মিত হয়েছিল ।’’ যদিও অভিযুক্ত ইসলাম আনসারীর সাফাই, ওই এলাকায় বেশিরভাগ বাড়ির কোনও প্ল্যান নেই । তাঁর বাড়ির সামনের গলি দখল করার চেষ্টা করছিলেন জানিসার । তিনি সেই গলিটি দেননি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে

২২০ টাকা চুরির অভিযোগে,মারা গেলেন এক ব্যাক্তি পশ্চিম বর্ধমান

২২০ টাকা চুরির অভিযোগে,মারা গেলেন এক ব্যাক্তি

ঘটনাটি ঘটেছে পশ্চিম আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকায়।   বুধবার বিকেলে ২২০ টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করে মারধর করে এলাকাবাসী। ছেলেকে বাঁচাতে আসেন বাবা। অভিযোগ, শাবলের আঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অভিযোগ, এলাকারই বাসিন্দা রায়না, বুলু, সুভাষ, বৃন্দা ও উত্তম নামক ৫ যুবক কৃষ্ণ গোস্বামীর ছেলেকে খুঁজছিল। বিকেলের দিকে ওই যুবকেরা তাঁকে খুঁজতে বাড়িতে আসে। যুবককে হাতের নাগালে পেয়েই মারধর শুরু করে।  গন্ডগোলের খবর পেয়ে কৃষ্ণ গোস্বামীর স্ত্রী ও পরিবারের অন্যা

রিজার্ভারে নামতেই চিৎকার, সংস্কারের কাজে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের! দুর্গাপুর

রিজার্ভারে নামতেই চিৎকার, সংস্কারের কাজে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের!

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকায়। এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি আবাসনের রিজার্ভার সংস্কারের কাজ চলছিল। ১৫ দিন আগে সেই রিজার্ভার ঢালাই করে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ও সহকারীরা বাড়ি ফিরে যান। ১৫ দিন পর বুধবার ফিরে এসে ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে নামেন সহকারী বাবলু শেখ। রিজার্ভারে নেমে দমবন্ধ হয়ে আসছিল তাঁর। তিনি চিৎকার করতেই সেই রিজার্ভারে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ। হুমায়ুনেরও সেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে ওঠার উপক্রম হ

দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক! দুর্গাপুর

দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে প্রহৃত মানসিক ভারসাম্যহীন যুবক!

আবার গণপিটুনির শিকার এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাস্থল এবার দুর্গাপুর-ফরিদপুর থানার নবঘনপুর গ্রাম এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ইতিমধ্যে এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় ছেলেধরা সন্দেহ বেশ কয়েকজনকে ঘুরছিল। মঙ্গলবার দুপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবককে এলাকায় ঘুরতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। কথায় অসঙ্গতি থাকায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেও চলত