দুর্গাপুর
সুপ্রিম কোর্টের রায়ে পরে দুর্গাপুরে চাকরি গেল দুই স্কুলের ১২ শিক্ষক শিক্ষিকার!
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষিকা শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছেন দুর্গাপুরের বেশ কয়েকজন। আর এই চাকরি বাতিল হওয়া শিক্ষ শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে দুর্গাপুরের দুই সরকারি স্কুলের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকার। নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪জন শিক্ষক শিক্ষিকা।এদিকে চাকরি বাতিলের খবরে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তেমনই শিক্ষক শিক্ষি
পশ্চিম বর্ধমান
সেলিব্রিটি দম্পতি শুভশ্রী ও রাজ রসালো আশীর্বাদ সোয়া চাঙ্কসের সাথে মজাদার মুহূর্ত কাটালেন!
পশ্চিমবঙ্গের অনেক গৃহিণীর জন্য এমন খাবার রান্না করা, যা পরিবারের সকলের পছন্দসই ও পুষ্টিকর—এটি প্রতিদিনের চ্যালেঞ্জ। তবে আশীর্বাদ সোয়া চাঙ্কস সেই চ্যালেঞ্জকে সহজ করে তুলছে, কারণ এটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর, যা পুরো পরিবারের জন্য উপযুক্ত।সোয়া চাঙ্কস দীর্ঘদিন ধরেই প্রোটিনের শক্তিশালী উৎস হিসেবে পরিচিত, তবে অনেকের জন্য এর শুষ্ক ও চিবানোর মতো টেক্সচার খানিকটা বাধা হয়ে দাঁড়ায়। আশীর্বাদ সোয়া চাঙ্কস সেই সমস্যার সমাধান এনেছে—এটি মশলা ভালোভাবে শোষণ করে, যার ফলে চাঙ্কসগুলি হয়ে
সাংসদের নাম করে মোবাইল ফোন নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে!
ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার। দুর্গাপুর পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছিল। সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে মানস রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করেছেন বাবা ও ছেলে। সম্প্রতি এক ব্যক্তির থেকে ১ ল
ভারত-অস্ট্রেলিয়া মিনারেল স্কলার নেটওয়ার্কের অধীনে NIT দুর্গাপুর দ্বারা আয়োজিত গ্রীন স্টিলের স্বল্পমেয়াদী উপর কোর্স!
ভারত-অস্ট্রেলিয়া মিনারেলস স্কলার নেটওয়ার্কের আওতাধীন এনআইটি দুর্গাপুর কর্তৃক আয়োজিত গ্রিন স্টিলের উপর গত ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী ৫ দিনের একটি স্বল্পমেয়াদী কোর্সের আয়োজন করে হয়েছিল। এই কোর্সে অস্ট্রেলিয়া, আইআইটি/আইআইএসসি এবং সিএসআইআরও-এর বিশিষ্ট ব্যক্তিরা গ্রিন স্টিল প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা দেন। ২০২৩ সালের মার্চ মাসে, ভারত সবুজ ইস্পাত তৈরির ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবন চালানোর জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছিল। এর ফলে ভারত-অস্ট্রেলিয়া মিনারেল স্কলার নেটও
দেশ
দিল্লির মতো পরিস্থিতি আসানসোল স্টেশনেও,ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে রেল!
শনিবার রাতে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৩ জন শিশু ও রয়েছে ৷ আহত অনেকেই। প্রাথমিক ভাবে জানা যায় ট্রেন আসতে দেরি হওয়ায় প্ল্যাটফর্মে বাড়তে থাকা পুণ্যার্থী যাত্রীদের ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ৷ তার মধ্যেই পড়ে যান কিছু পুণ্যার্থী ঘটে দুর্ঘটনা ৷ এবার প্রায় একই চিত্র দেখা যাচ্ছিলো রবিবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে ৷ আসানসোল-মুম্বই এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই স্টেশনের উদ্দেশে রওনা দেয় কুম্ভযাত্রী
কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা!
পশ্চিম মেদিনীপুর শহরে অর্ণব দাস বর্মন কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা করার অভিযোগ। বুধবার রাতে এই অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হলো ১ জনকে। ধৃতের নাম অর্ণব দাস বর্মন। মেদিনীপুর শহরের বাসিন্দা ধৃত অর্ণব।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা ২ যুবককে কলকাতার একটি বেসরকারি নামি একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে প্রায়
ভাড়া বাড়ি থেকে অবসরপ্রাপ্ত রেলকর্মী পচা গলা দেহ উদ্ধার!
বাড়ির মধ্য থেকে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় গান চাঞ্চল্য দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের অন্ডাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল মোড়ের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন মদন রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে। ওই ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও রেলে কাজ করার নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না
দুর্গাপুরে অন্ডালের পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল মাধ্যমিক পরীক্ষার ছাত্র!
সোমবার শুরু হল চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত । খনি অঞ্চলের দুর্গাপুর ফরিদপুর পাণ্ডবেশ্বর ও অন্ডাল ব্লকে ১৪ টি সেন্টারে প্রায় ১৫ শোর বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় দিচ্ছে। এরমধ্যে দুর্গাপুর উত্তর চক্রের চারটি পাণ্ডবেশ্বর চক্করে দুটি ও অন্ডাল চক্রে আটটি সেন্টার রয়েছে। সোমবার ছিল প্রথম পরীক্ষা। রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে গেল ছোট্টু কুমার নামে এক অন্ডালের ছাত্র। পুলিশ তার রেজিস্ট্রেশন কার্ড বাড়ি থেকে আনিয়ে দিল, তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকল
আসানসোলের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুর!
আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হঠাৎ করে ইট নিয়ে ঢুকে পড়ে এক যুবক। বাসভবনে অফিসের টেবিল ভাঙতে শুরু করে। টুকরো টুকরো হয়ে যায় টেবিলের ওপরের কাচ।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাঁরা সঠিক কিছু বলতে পারবে না বিষয়টি সম্পর্কে। তাঁরা সবাই ওপরে ছিলেন। হঠাৎ শুনতে পান দুম দুম করে খুব জোড়ে আওয়াজ হচ্ছে।ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর।ঘটনায় অভিযু
৮০ ফুট গভীর সুড়ঙ্গ থেকে উদ্ধার অবৈধ কয়লা
কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনি থেকে কয়লা পাচারের খবর পেয়ে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং প্রায় ২ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।৮০ ফুট গভীর সুড়ঙ্গ এক দু’দিনে খোঁড়া সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই ওই খোলামুখ খনি থেকে কয়লা পাচার চলছে। স্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে সুরঙ্গাকৃতি বেআইনি খাদান তৈরি করেই চলছিল এই দেদার কয়লা উত্তোলন । আর সেখানেই সোমবার সন্ধ্যায় হানা দিল আসানসোল উত্তর থানার পুলিশ । আর এতদিন
আসানসোলে ৫০০ বছরের প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন অতিথি নিবাসের উদ্বোধন!
২০শে জানুয়ারী সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে ৫০০ বছরের প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন অতিথি নিবাসের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে। মূলত পর্যটকদের থাকার জন্য এই অতিথিনিবাস তৈরি হয়েছে। পাশাপাশি এলাকার মানুষজন বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানের এই অতিথিনিবাস ভাড়া নিতে পারবেন। ঠিক কবে কল্যাণেশ্বরী মন্দির তৈরি হল সে সম্পর্কে কোনও পাথুরে প্রমা
দুর্গাপুরের গৃহবধূ ডক্টর পারোমি গোস্বামী ইন্ডিয়ার মিসেস ইউনিভার্স শিরোপা ২০২৪!
দুর্গাপুর নিবাসী ডঃ পারোমি গোস্বামী ২০২৪ মিসেস ইউনিভার্সের জন্য জয়পুরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় ওঠে শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট।মিসেস ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল বিজয়ী ২০২৪ ডঃপারোমি গোস্বামী ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে সিরিজে ইন্টারন্যাশনাল পেজেন্ট বিজয়ীর খেতাব অর্জন করেছেন।তাঁর সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ থেকেই। ২০০৪ সালে বিবাহিত জীবন শুরু করেন উখড়ায় বড় হয়ে ওঠা পারোমি। বাবা ছিলেন কোলিয়ারির উচ্চ পদস্থ আধিকারিক। উখড়াতেই স্কুল জ
দুর্গাপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিলল কেঁচো!
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার ১৭০নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একশোরও বেশি শিশু এবং গর্ভবতী মহিলা আছেন ৷ এলাকাবাসীর অভিযোগ, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য বরাদ্দ থাকলেও সঠিকভাবে রান্না হয় না ৷ শুক্রবার সকালে একটি শিশুর পাতে খিচুড়ি ও ডিমের সঙ্গে কেঁচো পড়ে থাকতে দেখা যায় । এদিন দেওয়া হয়েছিল খিচুরি ও সেদ্ধ ডিম। এরপরই এক শিশু ওই খাবার খেয়ে বমি করলে শিশুর মা নাজমা বিব
দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে সূচনা করলেন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া!
গত ৫ জানুয়ারি থেকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে শহরে শুরু হয়েছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫-এর মতো মেগা ইভেন্ট। ১২ জানুয়ারি রবিবার এই ম্যারাথন দৌড়ে ফ্ল্যাগ অফ করে দৌড়ের সূচনা করেন প্রাক্তন খ্যাতনামা ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট জনেরা। ছেলেদের ১০ কিলোমিটার ও মেয়েদের ৬ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে শুরু হয়ে
বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জন্মদিন উপলক্ষে কর্মসূচি!
৭০ বছরে পা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করলেন তিনি।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দলের তরফে রাজ্যজুড়ে চলছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে এদিন আসানসোলের সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।শুভ জন্মদিন উপলক্ষে আসানসোলের সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত রূপনারায়নপুর হিন্দুস্থান কেবেলসের বৃদ্ধাশ্রমে খ
দুর্গাপুরের শুরু হলো র্যাপিড দাবা টুর্নামেন্ট ২০২৪!
সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুর রিভার সাইড স্কুল আসানসোল ও পূরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের যৌথ সহযোগিতায় রবিবার সকাল নটা থেকে শুরু হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল র্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রীরা এদিন খুব সকাল থেকেই উপস্থিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। প্রায় ৬০০ খুদে দাবারু, দাবা খেলায় কিস্তি মাত দিতে এদিন হাজির হয়।দুর্
পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক!
আসানসোলের চেলিডাঙায় নিজের পৈতৃক বাড়িতে হাজির হয়ে দিদি ও বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এদিন চার দিদি ও বোনেদের সঙ্গে উৎসবে হাজির হয়েছিলেন মলয় বাবুর দুই ভাই অরুণ ঘটক ও অভিজিৎ ঘটক (আসানসোল পুরোনিগমের ডেপুটি মেয়র)।মলয় ঘটক বলেন , যতোই ব্যস্ততা থাকুক, প্রতি বছর ভাইবোনেদের এই বিশেষ দিনে পৈতৃক বাড়িতে হাজির থাকেন তিনি। প্রতিবছর এখানেই ভাইফোঁটার আয়োজন করে থাকেন বোনেরা। তাই একদিনের জন্য হলে বোন ও ভাইয়েরা এই দিন এক সঙ্গে হন ও সকলে মিলে ভাইফোঁটা পালন করেন।
ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে!
ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর কাঁকসা থানার পুলিশ কমিশনারেট এলাকায় ।ভাইফোঁটার সন্ধে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ধান জমি থেকে। খুনের অনুমান স্থানীয় বাসিন্দাদের। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল (৪৬)। শনিবার সন্ধে থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে খোঁজ মেলেনি। রবিবার সন্ধে স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে তার চটি জোড়া পড়ে আছে দেখতে পান। ধান জমি ভাল করে খুঁজে দেখতেই দেখে এক ব্যক্তির দেহ পড়ে আছে। সামনে যেতেই দেখেন উপুড় হয়ে পড়ে আছে চন্দ্রশেখর। পাশেই পড়ে
দুর্গাপুরের রাস্তায় ভাইফোঁটার দিনে অভিনব সাজ নিয়ে হাজির ট্রাফিক গার্ডের পুলিশ!
ভাইফোঁটার দিনে অভিনব সাজা নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাজির হয়েছিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। কপালে চন্দন আর মাথায় হেলমেট পরিয়ে ভাইফোঁটা পালন দুর্গাপুরে ৷ খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল-দুর্গাপুরজুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্
আসানসোল পুরসভার জামুরিয়ার বাসিন্দার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা গায়েব!
আসানসোল পুরসভার জামুড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত খনি কর্মী বামাপদ মণ্ডলের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের জামুড়িয়া শাখায় একাউন্ট রয়েছে। বুধবার তিনি ব্যাঙ্কে নিজের পাশবই আপডেট করাতে গিয়ে দেখেন গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩ দিনে ধাপে ধাপে তার একাউন্ট থেকে ৫ লক্ষ ৮২ হাজার ১০০ টাকা তুলে নেওয়া হয়েছে। বামাপদবাবু জানান, এতবার এত পরিমান টাকা তোলা হলেও তাঁর মোবাইলে কোনো ম্যাসেজ বা ওটিপি আসেনি। এই এক মাসের মধ্যে তিনি কোনো ডিজিট্যাল পেমেন্ট করেননি। এমনকি তিনি কোনো অনলাইন এ্যাপস্ও ব