পশ্চিম মেদিনীপুর
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতায় জোর!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো ‘রান ফর যোগা’ ম্যারাথন। ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যোগচর্চার গুরুত্ব এবং সুস্থ-সবল জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিত্ব। ম্যারাথনের সূচনালগ্নে উপস্থিত অংশগ্রহণকারীদের
আন্তর্জাতিক যোগ দিবসে খড়গপুরে যোগের জোয়ার, যোগ শিবিরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার ২০শে জুন খড়গপুরের মালঞ্চা রোডের ধোবিঘাট ময়দানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ যোগ শিবির। খড়গপুর পতঞ্জলি যোগ সমিতির আয়োজনে সকালে স্টার ইউনিট ময়দানে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি যোগচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাচীন ভারতীয় যোগ বিদ্যার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব। নিয়মিত যোগাভ্যাস বহু শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে
খড়গপুরে আদিবাসী সমাজের সংবর্ধনায় মন্ত্রী দিলীপ ঘোষ, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের বার্তা!
ভারতীয় আদিবাসী সমাজের উদ্যোগে খড়গপুর শহরের ট্রাফিক হাই স্কুল প্রাঙ্গণে খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফুলের তোড়া, উত্তরীয় এবং সমাজের এক সদস্যের রচিত একটি বই উপহার দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে খড়গপুর, ঝাড়গ্রাম, শালবনী-সহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। আদিবাসী সমাজের বিভিন্ন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসকে সামনে রেখে চুয়াডাঙ্গা হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
আসন্ন পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অনুষ্ঠিত হলো প্রবন্ধ রচনা ও অংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঞ্জয় সখা চাবরী, শিক্ষিকা শিলা গিরি, সুস্মিতা দাস, সুমনা সামন্ত,শিক্ষক মনোজ লাহা,অলকেশ মাইতি,পার্থ সারথি মিশ্র প্রমুখ। প
গবেষণা ও অবকাঠামো উন্নয়নে CSR তহবিলের সম্ভাবনা, আলোচনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়!
১৯ জুন ,শুক্রবার উচ্চশিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের ভূমিকা ও সম্ভাবনা তুলে ধরতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কোষ (Research and Development Cell - RDC)-এর কমিটি–I (Finance and Infrastructure)-এর উদ্যোগে শুক্রবার এপিজে আবদুল কালাম হলে আয়োজিত হয় “Scope and Opportunities of CSR Funding” শীর্ষক এই আলোচনা সভা।সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ICAMAIA–2026, আলোচনায় AI ও গণিতের ভবিষ্যৎ!
শুক্রবার ১৯শে জুন গণিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ক্রমবর্ধমান আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “Advances in Mathematics for Artificial Intelligence and Applications (ICAMAIA–2026)”। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু হলে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, গবেষণা
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে মেদিনীপুর কলেজে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে দিনভর মুখর ছিল কলেজ চত্বর। কলেজের নেতাজী জন্মশতবার্ষিকী সভাগৃহে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৯টি দল। প্রতিযোগিতা পরিচালনা করেন কলেজের প্রাক্তনী তথা বিশিষ্ট কুইজ মাস্টার ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। কঠিন লড়াইয়ের শেষে প্রথম স্থান অধিকার করেন প্রিয়ঙ্কর রক্ষি
চন্দ্রকোনা রোডে নতুন আলুবীজ ব্যবসায়ী সমিতি,শুরু রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে জোর চর্চা!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুবীজ ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে গঠিত হলো নতুন সংগঠন ‘চন্দ্রকোনা রোড জোন রাষ্ট্রীয় আলুবীজ ব্যবসায়ী সমিতি’। সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ব্যবসায়ী মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।স্থানীয় ব্যবসায়ীদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কার্যকলাপে রাজনৈতিক প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। ফলে ব্যবসায়িক স্বার্থ রক্ষার ক্ষেত্রে স্বাধীনভাবে মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়ছিল। সেই পরিস্থিতি
দেড় বছর পর সাসপেনশন প্রত্যাহার, মেদিনীপুর মেডিকেলে কাজে ফিরলেন চিকিৎসক ও প্রাক্তন সুপার!
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত স্যালাইন-কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক ও আধিকারিকদের মধ্যে কয়েকজনের সাসপেনশন অবশেষে প্রত্যাহার করল স্বাস্থ্য দপ্তর। প্রায় দেড় বছর পর ১৯শে জুন,শুক্রবার হাসপাতালে কাজে যোগ দেন তিনজন চিকিৎসক এবং তৎকালীন হাসপাতাল সুপার ডা. জয়ন্ত কুমার রাউত। দীর্ঘদিন পর কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক মহলের সদস্যরা।প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পাঁচজন
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে ‘রান ফর যোগা’ ও ব্যাপক যোগাভ্যাস কর্মসূচি!
আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আয়ুষ (AYUSH) বিভাগের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ‘রান ফর যোগা’ এবং যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়েছে। সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। "‘রান ফর যোগা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক, বিভিন্ন দপ্তরের জেলাস্তরের আধিকারিক এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা
“বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক শক্তি”— ছাত্রীদের বার্তা দিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা!
বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিক্ষার প্রসারে সচেতনতা গড়ে তুলতে ১৮ই জুন বৃহস্পতিবার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস), বিশিষ্ট সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান, শালবনি থানার আইসি সৌরভ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় চারা গাছে জল স
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা রোডের ডুকি-ভেলাইটিকরিতে সরকারি সম্পদ লুটের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমির চরিত্র পরিবর্তন করে বিক্রির অভিযোগে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে যখন রাজনৈতিক মহলে তীব্র চর্চা চলছে, ঠিক সেই সময়ই জেলার চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি ও ভেলাইটিকরি মৌজায় সরকারি জমি থেকে মাটি, মোরাম, পাথর এবং মূল্যবান গাছ চুরির অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কাজ চলছিল। অভিযোগ, প্রশাসনের নজর এ
পশ্চিম মেদিনীপুর
বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে সচেতনতার বার্তা, মৌপাল দেশপ্রাণ-ভাদুতলা হাইস্কুলে পুলিশ সুপার পাপিয়া সুলতানার বিশেষ আলোচনা সভা
বাল্যবিবাহ ও শিশু পাচারের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান, শালবনী থানার আইসি সৌরভ ঘোষ,
আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন চ্যাম্পিয়নশিপে সাফল্যের ছাপ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে রৌপ্য ও ব্রোঞ্জ!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য আমন্ত্রণমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন ক্রীড়া (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা দল। গত ১৭ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।প্রতিযোগিতার রিদমিক যোগাসন বিভাগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপর্ণা দে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে বিন্দু বিশোই তৃতীয় স্
পশ্চিম মেদিনীপুর
WBJEE 2026 ফলাফল ঘোষণা, মেধাতালিকায় নজর কাড়ল মেদিনীপুরের ছাত্র!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)-এর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে এবারের মেধাতালিকায় স্থান পাওয়া কৃতী ছাত্র-ছাত্রীদের নাম।এবারের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন জোকার বিষ্ণুপুর বিবেকানন্
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে যোগব্যায়াম কর্মসূচি, উপস্থিত জেলাশাসক ও পুলিশ সুপার!
আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে ১৮ই জুন বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস গ্রাউন্ডে এক বিশেষ যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আই.পি.এস.-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, আই.এ.এস. সহ জেলার বিভিন্ন প্রশাসনিক ও পুলিশ আধিকারিক। সুস্থ জীবনযাপন ও শারীরিক-মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।প্রতি বছর ২১শে জুন পালিত আন্তর্
পশ্চিম মেদিনীপুর
‘দিগন্তের দিশারী’-র ৫ বছরে মানবতার উৎসব, সংবর্ধনায় সম্মানিত গুণীজন ও কৃতী পড়ুয়ারা
সমাজসেবার পথচলায় পাঁচ বছর পূর্ণ করল সমাজসেবী সংগঠন ‘দিগন্তের দিশারী’। সংগঠনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি ঝাড়গ্রামের আইএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য মিলন উৎসব, গুণীজন সংবর্ধনা এবং কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজকর্মী, শিক্ষাবিদ, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। অনুষ্ঠানে ঝাড়গ্রাম, মেদিনীপুর, মালদা, নারায়ণগড়, গড়বেতা, কেশিয়াড়ী, বহড়াগো
অবৈধ ই-টিকিট ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান, পাঁশকুড়া ও মেদিনীপুর থেকে গ্রেপ্তার ২ টিকিট দালাল!
রেলের অনলাইন টিকিট সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় বড়সড় অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। খড়গপুর ডিভিশনের অধীনে পাঁশকুড়া ও মেদিনীপুর এলাকায় সমন্বিত অভিযানে দুই টিকিট দালালকে গ্রেপ্তার করা হয়েছে।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় ধৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকারও বেশি মূল্যের রেলের সংরক্ষিত টিকিট, একাধিক মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা অবৈধভাবে ই-টিকিট বুকিং করে
পশ্চিম মেদিনীপুর
জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের!
দীর্ঘদিনের মাওবাদী জীবন ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নিলেন প্রাক্তন মহিলা মাওবাদী সদস্য পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতার লালবাজারে নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামের বাসিন্দা পুষ্পা ২০০১ সালে সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ
বেলদার কেশিয়াড়ি মোড়ে ভেঙে পড়ল রেলগেট, তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ!
পশ্চিম মেদিনীপুরের বেলদা-কেশিয়াড়ি সংযোগকারী অন্যতম ব্যস্ত সড়কের কেশিয়াড়ি মোড়ে অবস্থিত রেলগেটটি বুধবার সকালে আচমকাই বিকল হয়ে ভেঙে পড়ে। এর জেরে সম্পূর্ণভাবে ব্যাহত হয় যান চলাচল ও সাধারণ মানুষের পারাপার। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলগেট বিকল হয়ে যাওয়ার ফলে বেলদা বাসস্ট্যান্ড থেকে কেশিয়াড়ি মোড় পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। দীঘা, সনাকোনিয়া থেকে নয়াগ্রাম ও গোপীবল্লভপু