পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্যাফায়ার জুবিলি গেটের উদ্বোধন, শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসে স্মরণসভা ও আলোচনা চক্র
২৩ জুন মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের সূচনায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রবেশদ্বারে নির্মিত ‘স্যাফায়ার জুবিলি গেট’ (Sapphire Jubilee Gate)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।গেটটির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরের যুগ্ম সম্পাদক ও শারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘের বিশিষ্ট প্রতিনিধি শ্রী জগদার্তি দাস প্রভু এবং মেদিনীপুর রামকৃষ্ণ মঠ
ঘাটালে বন্যার আশঙ্কা, বর্ষার আগেই নদীবাঁধ পরিদর্শনে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা!
বর্ষা শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে মাঠে নামল প্রশাসন। প্রতি বছরের মতো এ বছরও ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা থাকায় আগাম পরিস্থিতি খতিয়ে দেখতে ২৩শে জুন মঙ্গলবার নদীবাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।ঘাটাল মহকুমার শিলাবতী, মনসুকা ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পেলেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, বসতবাড়ি এবং কৃষিজমি। এই পরিস্থি
মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ! খড়্গপুরের ইন্দা বিদ্যুৎ দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ!
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত ইন্দা বিদ্যুৎ দপ্তরে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে নিয়ে দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কিছু কর্মী ও আধিকারিক বিভিন্ন অজুহাতে সাধারণ গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চললেও অভিযোগ জানিয়ে কোনও সুরাহা মেলেনি।বিক্ষোভকারীদের বক্তব্য
নন্দনে প্রদর্শিত হবে ‘করুণাসাগর বিদ্যাসাগর’, সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত তথ্যকাহিনী চিত্র!
তাপস মাইতির পরিচালনায় নির্মিত তথ্যকাহিনী চিত্র ‘করুণাসাগর বিদ্যাসাগর’ আগামী ৯ জুলাই কলকাতার নন্দনে প্রদর্শিত হতে চলেছে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া আয়োজিত সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল-এ ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ঊনবিংশ শতকের সমাজসংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্ম এবং মানবিক আদর্শকে কেন্দ্র করে নির্মিত এই ছবির চিত্রনাট্য রচনা করেছেন শ্রীকান্ত ভট্টাচার্য। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র রায়, দীপান্বিতা জ
‘পরিবর্তন অবশ্যম্ভাবী’—নিশীথ মাহাতোর মন্তব্যে বাড়ল জেলা পরিষদে অনাস্থার জল্পনা!
ঝাড়গ্রাম জেলা পরিষদের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠল ২৩শে জুন মঙ্গলবার। বিকেলে মেদিনীপুরে ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে লিখিত আবেদন জমা দিলেন জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের ১৩ জন বিদ্রোহী কর্মাধ্যক্ষ ও সদস্য। সূত্রের খবর, জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করতেই এই আবেদন জমা দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা পরিষদের মোট ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন একজোট হয়ে স্বাক্ষর-সম্বলিত আবেদনপত্র ডিভিশনাল কমিশনারের হাতে তুলে দেন। এই পদক্ষেপের পর জেলা
অফিস ছাড়ার আগে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ বাধ্যতামূলক, নির্দেশ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের!
সরকারি দপ্তরগুলিতে বিদ্যুৎ অপচয় রোধ এবং শক্তি সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। নির্দেশিকায় বলা হয়েছে, অফিসের কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই আলো, ফ্যান, এসি, কম্পিউটার-সহ সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে।প্রশাসনের মতে, এই উদ্যোগ শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নয়, বরং সরকারি সম্পদের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপ্রয়োজনীয়ভাবে বৈদ্যুতিক যন্ত্র চালু থাকলে বিদ্যুতে
মেদিনীপুরে রাজনৈতিক শোরগোল, ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী মুখ!
২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা গনি ইসমাইল মল্লিককে। একই মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার কোতোয়ালি থানার পুলিশ গনি ইসমাইল মল্লিককে গ্রেপ্তার করে। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। তদন্তকারী সংস্থা আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানাতে
খড়গপুরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার, পুলিশের বড় সাফল্য
খড়গপুরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য পেল খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার মাত্র একদিনের মধ্যেই অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সরফরাজ খান (বাড়ি পাঁচবেড়িয়া), মোহাম্মদ ইরশাদ (ঝাড়খণ্ডের বাসিন্দা) এবং আরও এক অভিযুক্ত মোহাম্মদ ইরশাদ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।জানা গিয়েছে, মঙ্গলবার বেলদা এলাকা থেকে ব্যবসায়িক লেনদেনের টাকা সংগ্রহ করে ফিরছিলেন ব্যবসায়ী রাজকুমার সিং। সেই সময় খ
রশ্মি গ্রুপে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, ৩০০-র বেশি কর্মীর অংশগ্রহণে স্বাস্থ্য ও সুস্থতার বার্তা!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রশ্মি গ্রুপের অন্তর্গত ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট-১) এবং রশ্মি মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড যৌথভাবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপন করল। সংস্থার গেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রথাগত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সুস্বাস্থ্য, ইতিবাচকতা এবং আত্মিক শক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অ
অভাব নয়, মেধাই হোক এগিয়ে চলার শক্তি— কৃতি ছাত্রছাত্রীদের পাশে মুস্বা!
রবিবার মাইনোরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মুস্বা)-এর উদ্যোগে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেদিনীপুরের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মোট ১০ জন কৃতি পড়ুয়াকে সম্মানিত করা হয়। তাদের হাতে স্মারক, উপহার এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন সংস্থার সদস্যরা। শুধু সংবর্ধনাই নয়, আর্থিকভাবে অনগ্রসর অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছে মুস্বা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ন
যোগাভ্যাসে নতুন উদ্দীপনা, আন্তর্জাতিক যোগ দিবসে খড়গপুরে বর্ণাঢ্য আয়োজন!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন সারা বিশ্বের পাশাপাশি খড়গপুর শহরেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো বিশেষ কর্মসূচি। এদিন খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত যোগাভ্যাস অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো, খড়গপুরের মহকুমা শাসক জ্যোতি ঘোষ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠা
যোগের সঙ্গে ‘স্বচ্ছ জেলার’ শপথ, মেদিনীপুর কলেজ মাঠে আন্তর্জাতিক যোগ দিবসে জনজোয়ার!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে মেদিনীপুর শহরের কলেজ মাঠে সাড়ম্বরে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, সরকারি কর্মী ও বিভিন
মেদিনীপুর কলেজ ময়দানে যোগের মহাসম্মেলন, একসঙ্গে যোগাভ্যাসে সামিল হাজার হাজার মানুষ!
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে আয়োজিত হলো এক বৃহৎ যোগাভ্যাস কর্মসূচি। সুস্থ শরীর, শান্ত মন এবং সুষম জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা (আইএএস), জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এদিন প
ডেবরায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে দেশাত্মবোধের আবহ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্যামাপ্রসাদ স্মরণে বিশেষ অনুষ্ঠান!
পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতি, ডেবরা প্রখণ্ডের উদ্যোগে শনিবার, ২০ জুন ২০২৬ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরে অবস্থিত ‘বসন্ত ভিলা’-য় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।সকাল ৮টা থেকে ‘বসন্ত ভিলা’ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাধামোহনপুর শনি কালীমন্দির এবং শ্রীরামকৃষ্ণ মিলন মন্দির পরিক্রমা ক
পশ্চিম মেদিনীপুরে সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস, তুলসী গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা মন্ত্রী দিলীপ ঘোষের!
রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন করা হলো বর্ণাঢ্য অনুষ্ঠানের। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদন মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলার মূল কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি তুলসী গাছে জল প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন
খড়গপুরে সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস, শ্রদ্ধার সঙ্গে স্মরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে!
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং খড়গপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে খড়গপুর মহকুমা শাসকের সভাগৃহে সাড়ম্বরে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। বিকেল পাঁচটায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক অমল পান্ডা। বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা
ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বেলদা কলেজে বিশেষ আলোচনা সভা!
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বেলদা কলেজে সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রশেখর হাজরা।অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক শৌভিক চট্টোপাধ্যায়। তিনি বাংলার বিভাজন, দেশভাগ এবং পশ্চিমবঙ্গ গঠনের পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. তুহিন কান্তি দাস, অধ্যাপিকা সুচিত্রা সেন-সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্
ইতিহাস-ঐতিহ্যের আলোচনায় মুখর নাড়াজোল রাজ কলেজ, সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস!
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে নাড়াজোল রাজ কলেজে মহাসমারোহে সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল ,অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ ।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল "ইতিহাস ও ঐতিহ্যের পশ্চিমবঙ্গ" শীর্ষক আলোচনা। এ বিষয়ে বক্তব্য রাখেন বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের সহযোগী অধ্যাপক ভক্তিপদ দোলুই। তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজ-রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের সূচনায় অধ্যাপিকা
বাংলার গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, আরএনএলকে মহিলা কলেজে বিশেষ অনুষ্ঠান!
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজ (স্বায়ত্তশাসিত)-এ সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, কলেজের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়ই, বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং গৌরবময় পথচলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বাংলার কৃষ্টি ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং উন্নয়নের
ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত পশ্চিমবঙ্গ দিবস!
শনিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিমের চারা গাছে জল প্রদান এবং মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচির মাধ্যমে। এর মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মনীষীদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যা