Skip to content

মেদিনীপুরে ভোট ঘিরে উত্তেজনা, বুথে প্রভাব খাটানোর অভিযোগ বিজেপি প্রার্থীর!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে এক ভোটকেন্দ্রকে ঘিরে উত্তেজনা ছড়ায়।বিজেপি প্রার্থী Sankar Guchait অভিযোগ তোলেন, বুথের ভিতরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। নারায়ণ বিদ্যাভবন ভোটকেন্দ্রে এই অভিযোগ ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।ভোটের দিনে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Latest