দক্ষিণ-২৪-পরগনাতে বনকর্মীর উপরে হামলা বাঘের!
কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার গতকাল দক্ষিণ-২৪-পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। রাতেই বনদফতর থেকে জাল পাতা হয়। সকালে বনকর্মীদের তরফ থেকে চলতে থাকে অভিযান বাঘের সন্ধান। আর সেই সময় ঘটে বিপত্তি। হটাৎই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে একটি বাঘ। সোজা লাফিয়ে পড়ে এক বনকর্মীর ঘাড়ে। ভয়ঙ্কর
দক্ষিণ-২৪-পরগনা,নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার গতকাল দক্ষিণ-২৪-পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। রাতেই বনদফতর থেকে জাল পাতা হয়। সকালে বনকর্মীদের তরফ থেকে চলতে থাকে অভিযান বাঘের সন্ধান। আর সেই সময় ঘটে বিপত্তি। হটাৎই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে একটি বাঘ। সোজা লাফিয়ে পড়ে এক বনকর্মীর ঘাড়ে। ভয়ঙ্কর কামড়ে ধরে রাখে। বনকর্মীটিকে বাঁচানোর জন্য উপস্থিত অন্যান্য কর্মীরা বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করেও কিছুতেই বাগে আনা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে। আশঙ্কা জনক অবস্থায় রয়েছে ওই বন কর্মীটি। বনদফতর থেকে জানা যায়,"এই বাঘকে বাগে আনার জন্য বেগ পেতে হবে। বাঘ খোলা মাঠে চলে এলে তাকে কাবু করার একমাত্র উপায় হল ট্রাঙ্কুলাইজার বা ঘুমের ওষুধ গুলি করা। সেই কাজ করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।" এই অবস্থায় গ্রাম জুড়ে তৈরী হয়েছে 'বাঘের আতঙ্ক'।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!
আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট
দক্ষিণ ২৪ পরগনা
মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২
মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন