অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

‘ধর্ম যার যার, উৎসব সবার’, রামনবমীতে লকেটের মুখে মমতার কথা !

চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে খ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে বুধবারের প্রচার আরম্ভ করেন রচনা। সেখান থেকে ১৯, ২০, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। প্রবল গরমের মধ্যেই বিভিন্ন এলাকায় চলে তারকা রচনার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, ‘‘সব মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিচ্ছি। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও যাঁরা আমাকে আশীর্বাদ করছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’’ এর পরেই রচনার প্রশ্ন, ‘‘রাম তো সকলের। র

‘ধর্ম যার যার, উৎসব সবার’, রামনবমীতে লকেটের মুখে মমতার কথা ! হুগলি লোকসভা কেন্দ্রের <strong>তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়(বাঁ দিকে)। </strong>হুগলি লোকসভা কেন্দ্রের <strong>বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (ডান দিকে)।</strong>

নিজস্ব সংবাদদাতা :  চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে খ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে বুধবারের প্রচার আরম্ভ করেন রচনা। সেখান থেকে ১৯, ২০, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। প্রবল গরমের মধ্যেই বিভিন্ন এলাকায় চলে তারকা রচনার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, ‘‘সব মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিচ্ছি। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও যাঁরা আমাকে আশীর্বাদ করছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’’ এর পরেই রচনার প্রশ্ন, ‘‘রাম তো সকলের। রাম বিজেপির কবে থেকে হল? আমরা সব ঠাকুরকেই পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতে। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজিরও পুজো করি রোজ। যেখানেই রামের পুজো হচ্ছে খবর পেয়েছি, আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি।’’

অন্যদিকে রামনবমীর দিন মমতার সুরেই লকেট বলে উঠলেন, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’। ‘‘এ বার রামনবমীর উৎসবে আবেগ অনেক বেশি। কারণ, পাঁচশো বছর পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু উনি দাঙ্গার দিন বলে রামকে অপমান করেছেন। আমার মনে হয়, উনি যেটা বলেছেন, সেটা ওঁর প্রত্যাহার করা উচিত। সেখানে মুখ্যমন্ত্রী বার বার এই দিনটিকে টার্গেট করছেন। বিভেদ সৃষ্টি করে ভোটের ফয়দা তুলতে চাইছেন। এতে কোনও লাভ হবে না। মানুষ ওঁকে প্রত্যাখ্যান করবেন।’’ 

সম্পর্কিত খবর

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা! উত্তর ২৪ পরগনা

ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!

ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে! কলকাতা

রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র! পূর্ব মেদিনীপুর

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা