চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা : চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান।

পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী খুনি মুখ্যমন্ত্রী, স্বেচ্ছাচারী। যে কোনও উপায়ে বিরোধীদের দমন করতে চায়। আজ আমাকে আক্রমণ করা হয়েছে, কাল সাধারণ মানুষও আক্রান্ত হতে পারেন।”তৃণমূল কংগ্রেস ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
সম্পর্কিত খবর
হুগলি
স্বচ্ছ ভারত কর্মীদের সঙ্গে ভাইফোঁটা, পরিচ্ছন্নতাকর্মীদের ভালোবাসায় সামিল মন্ত্রী দিলীপ ঘোষ
হুগলি
৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!
স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড
পশ্চিমবঙ্গ
জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক