নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে কড়া নিয়ম জারি করল Election Commission of India। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার ‘নীরবতা বিধি’ (Silence Period), যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।নির্দেশ অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে এই নীরবতা শুরু হচ্ছে।

অন্যদিকে মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট নির্ধারিত, সেখানেও একই নিয়ম কার্যকর থাকবে নির্দিষ্ট সময় মেনে।এই সময়সীমায় কোনও রকম সভা, সমাবেশ, মিছিল বা রাজনৈতিক প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ভোটের দিন বুথের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বা প্রচার চালানো যাবে না বলেও স্পষ্ট জানিয়েছে কমিশন।নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এই বিধিনিষেধ কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিশন।