উলুবেড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র মহিলা চিকিৎসককে হেনস্থা ও ধর্ষণের হুমকি!
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনা প্রসঙ্গে চিকিৎসকের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানান, সোমবার রাতে উলুবেড়িয়া শংকরপুরের একটি সরকারি হাসপাতালে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক রোগী। পরীক্ষা চলাকালীন রোগী আচমকা চিকিৎসককে লাথি মারেন। তবুও কর্তব্যে অটল থেকে চিকিৎসক রোগীর চিকিৎসা চালিয়ে যান। কিন্তু পরে হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়দের একটি দল চিকিৎসকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রায় ১০ থেকে ১৫ জন চিকি
নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনা প্রসঙ্গে চিকিৎসকের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানান, সোমবার রাতে উলুবেড়িয়া শংকরপুরের একটি সরকারি হাসপাতালে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক রোগী। পরীক্ষা চলাকালীন রোগী আচমকা চিকিৎসককে লাথি মারেন। তবুও কর্তব্যে অটল থেকে চিকিৎসক রোগীর চিকিৎসা চালিয়ে যান। কিন্তু পরে হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়দের একটি দল চিকিৎসকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রায় ১০ থেকে ১৫ জন চিকিৎসককে ঘিরে হুমকি দিতে শুরু করে — “বাইরে বেরোলেই দেখে নেওয়া হবে”, এমনকি ধর্ষণের হুমকিও দেয় বলে অভিযোগ।চিকিৎসকের পরিবারের দাবি, অভিযুক্ত শেখ বাবুলাল নামে এক ট্র্যাফিক হোমগার্ড চিকিৎসকের হাত মুচড়ে দেয় এবং নিজেকে সিনিয়র পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। সে দাবি করে, “আমায় কেউ ধরতে পারবে না”, এমনকি রাজনৈতিক যোগের কথাও তোলেন। চিকিৎসকের স্বামী আরও জানান, “ওই সময় হাসপাতালে কোনও নিরাপত্তাকর্মী ছিল না। সহকর্মীরা এগিয়ে এসে আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। এখনো তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।”অভিযোগ, বাবুলাল ওই সময় চিকিৎসককে অশ্লীল মন্তব্যও করে। এদিকে এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। চিকিৎসক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ফের?
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের