‘পাথুরে যুগে’ ফেরানোর হুমকির পরই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংস মধ্য এশিয়ার অন্যতম উচ্চতম সেতু!
ইরানের গুরুত্বপূর্ণ B1 সেতুতে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর উত্তেজনা চরমে। ধ্বংসস্তূপে পরিণত মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম সেতু। ট্রাম্পের হুঁশিয়ারি— “এখনও অনেক কিছু বাকি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাথুরে যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকির পরই ইরানের তেহরান-কারাজ সংযোগকারী B1 সেতুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের আলবোর্ज़ প্রদেশের এই কৌশলগত সেতুটি হামলার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি সূত্রের দাবি, ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জন আহত হয়
নিজস্ব সংবাদদাতা : ইরানের গুরুত্বপূর্ণ B1 সেতুতে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর উত্তেজনা চরমে। ধ্বংসস্তূপে পরিণত মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম সেতু। ট্রাম্পের হুঁশিয়ারি— “এখনও অনেক কিছু বাকি।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাথুরে যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকির পরই ইরানের তেহরান-কারাজ সংযোগকারী B1 সেতুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের আলবোর্ज़ প্রদেশের এই কৌশলগত সেতুটি হামলার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি সূত্রের দাবি, ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫ জন আহত হয়েছেন।১৩৬ মিটার উঁচু এই সেতুটি মধ্যপ্রাচ্যের অন্যতম উচ্চতম ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে পরিচিত ছিল। তেহরান থেকে কারাজ এবং পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এটি ভবিষ্যতের বড় লাইফলাইন হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু আচমকা আকাশপথে হামলায় মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। স্থানীয় সূত্রের দাবি, প্রথম হামলার পর উদ্ধারকারী দল পৌঁছতেই দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ে।হামলার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধ্বংসের ভিডিও পোস্ট করে ট্রাম্প লেখেন, “ইরানের সবচেয়ে বড় সেতু আর কখনও ব্যবহার করা যাবে না, আরও অনেক কিছু বাকি।” একইসঙ্গে তিনি ইরানকে দ্রুত সমঝোতায় আসার বার্তা দেন। মার্কিন প্রশাসনের এই কড়া অবস্থান ঘিরে গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি
বিশ্ব
ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!
বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা
বিশ্ব
মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে