নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন সকালে তৎপরতা বাড়ালেন ‘সিংহম’খ্যাত পুলিশ অফিসার Ajay Pal Sharma। ভোর হতেই কনভয় নিয়ে বেরিয়ে পড়ে ডায়মন্ড হারবার এলাকাজুড়ে টহল শুরু করেন তিনি। শিরাকোল হয়ে সরাসরি পৌঁছে যান ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন সিআরপিএফের অস্থায়ী ক্যাম্পে।সকাল পৌনে ৮টা নাগাদ সেখানে উপস্থিত ছিলেন তিনি। সেই সময়েই ক্যাম্পে আসেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল Gyanendra Pratap Singh। দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিআরপিএফের অন্যান্য আধিকারিকরাও।তবে ভোটের দিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।