নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ক্রমশ বাড়ছে অংশগ্রহণের হার। সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। এসআইআর-এর পর এই পর্যায়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯।দুপুর ১টা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ৬১ থেকে ৬২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জেলা অনুযায়ী ভোটের হারও নজরকাড়া—হুগলিতে ৬৪.৫৭%, হাওড়ায় ৬০.৬৮%, কলকাতা উত্তরে ৬০.১৮%, কলকাতা দক্ষিণে ৫৭.৭৩%, নদিয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৬৬.৮০% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫৮.৫৮% ভোট পড়েছে।সামগ্রিকভাবে ভোটারদের উৎসাহ এবং বুথমুখী ভিড় এই দফার নির্বাচনে স্পষ্টভাবে চোখে পড়ছে।
দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ৬১-৬২% ভোট পড়েছে!