Skip to content

পানিহাটি থেকে জয়ী ‘ডক্টর দেবনাথের মা’, মেয়ের বিচার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইই প্রধান লক্ষ্য!

নিজস্ব সংবাদদাতা : ২২ হাজার ভোটে জয়ী রত্না দেবনাথ। আর জিতেই আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের লড়াইয়ের বার্তা দিলেন তিনি। আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা হিসেবে নির্বাচনে লড়াই করা রত্না দেবনাথের এই জয়কে ঘিরে এলাকায় উচ্ছ্বাসের ছবি। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আর এই নির্বাচনে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন পানিহাটি কেন্দ্রের জয়ী প্রার্থী রত্না দেবনাথ, যিনি পরিচিত ‘ডক্টর দেবনাথের মা’ হিসেবেও।জয়ের পরই নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন নবনির্বাচিত এই বিধায়ক। তাঁর কথায়, স্বাস্থ্য দফতরের দুর্নীতির শিকড় উপড়ে ফেলা এবং মেয়ের জন্য বিচার আদায় করাই এখন প্রধান লক্ষ্য।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ তাঁর এই জয় উৎসর্গ করেন দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-কে। তিনি বলেন, “বাংলায় বহু অভিযোগ রয়েছে—চাকরির অভাব, স্কুলে তালা ঝুলছে। আমি বলেছিলাম তৃণমূলের মূল উপড়ে ফেলব, আজ মনে হচ্ছে সেই লক্ষ্য অনেকটাই পূরণ করতে পেরেছি।”এর পাশাপাশি পানিহাটির পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দেন তিনি। তাঁর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি ‘থ্রেট কালচার’ চালু ছিল, যা তিনি ভাঙতে বদ্ধপরিকর। রত্না দেবনাথের কথায়, “পানিহাটিকে ভয় আর দুর্নীতির পরিবেশ থেকে মুক্ত করব।”নবনির্বাচিত বিধায়কের এই বার্তা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এখন নজর, তাঁর এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় এবং পানিহাটির মানুষ কতটা পরিবর্তন অনুভব করেন।

Latest