নটআউট-৯৯, চির নিদ্রার দেশে পাড়ি দিল বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার আসিফ হোসেন!
আসিফ হোসেন বয়স মাত্র ২৮ বছর। গত বছর বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। খেলছিলেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সোমবার আচমকাই প্রয়াত হলেন সেই তরুণ ক্রিকেটার আসিফ। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান লেফ্ট হ্যান্ড ব্যাটসম্যান আসিফ। আর তাতেই সব শেষ। নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। ভর্তিও করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাংলা হারাল আক্রমনাত্মক এক উদীয় মান ব
নিজস্ব সংবাদাতা: আসিফ হোসেন বয়স মাত্র ২৮ বছর। গত বছর বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। খেলছিলেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সোমবার আচমকাই প্রয়াত হলেন সেই তরুণ ক্রিকেটার আসিফ। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান লেফ্ট হ্যান্ড ব্যাটসম্যান আসিফ। আর তাতেই সব শেষ। নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। ভর্তিও করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাংলা হারাল আক্রমনাত্মক এক উদীয় মান ব্যাটসম্যানকে। বাংলার হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক গেমে খেলা হলেও। সিনিয়র দলে যোগ দেওয়া হয়নি। হয়ত এবারেই যোগ দিতে পারতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ময়দান জুড়ে নেমেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন আসিফ। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসতে নাকি একটু দেরিই হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। ময়দানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন তরুণ ক্রিকেটারের আচমকা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া মেনে নিতে পারছে না কেউই। তাঁর সতীর্থরা হতবাক।

সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!
জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা