অরিন্দম চক্রবর্তী: আগামী ১৪ জুন ২০২৬ (রবিবার) অনুষ্ঠিতব্য WBCS প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ ও সুবিধাজনক করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। রেল সূত্রে জানা গেছে, সাধারণত রবিবারে যে কয়েকটি EMU ও MEMU লোকাল ট্রেন বাতিল থাকে, সেগুলির মধ্যে একাধিক ট্রেন ওই দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালানো হবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর বিভাগ জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে হাওড়া, খড়গপুর, পাঁশকুড়া, মেচেদা, আমতা, উলুবেড়িয়া, বাগনান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া-সহ বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন পরিষেবা পাওয়া যাবে। এই EMU ট্রেনগুলি নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলবে UP ট্রেন ৩৮৯১৭ হাওড়া-আমতা, ৩৮৩১৩ হাওড়া-মেছেদা,৩৮৪৩৫ হাওড়া-পাঁশকুড়া, ৩৮৪৪৩ হাওড়া-পাঁশকুড়া, ৩৮৪৪৫ হাওড়া-পাঁশকুড়া,৩৮৭০৩ হাওড়া-খড়গপুর, DOWN ট্রেন- ৩৮৭০৮ খড়গপুর-হাওড়া, ৩৮৪১৪ পাঁশকুড়া-হাওড়া, ৩৮৪২০পাঁশকুড়া-হাওড়া, ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া, ৩৮১০৪ উলুবেরিয়া-হাওড়া, ৩৮৯২২ আমতা-হাওড়া।
এই MEMU ট্রেন গুলিও ঐদিন চলবে- UP ট্রেন ৬৮০৯৩ খড়গপুর-ঝাড়গ্রাম MEMU, ৬৮০২৩ ঝাড়গ্রাম-পুরুলিয়া MEMU, DOWN ট্রেন ৬৮০২৪ পুরুলিয়া-ঝাড়গ্রাম MEMU, ৬৮০৯৪ ঝাড়গ্রাম-খড়গপুর MEMU এই বিশেষ পরিষেবার ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার চলবে বিশেষ EMU ও MEMU ট্রেন