মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিয়ের মণ্ডপেই মানবিকতার জয়—রক্তদান শিবিরে গড়ল অনন্য নজির!

বিবাহ মানেই শুধু আনন্দ, উৎসব আর দুই মানুষের নতুন জীবনের অঙ্গীকার নয়—মানবিকতার এক উজ্জ্বল উদাহরণও হতে পারে, সেটাই প্রমাণ করলেন এক নবদম্পতি। সমাজে যখন রক্তের সংকট চরমে, তার উপর গরমের দাপট ও নির্বাচনকালীন ব্যস্ততায় ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব প্রকট—ঠিক তখনই নিজেদের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ আসাদুল আলী ও রিজা খাতুন।“একের রক্তে অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত ক

বিয়ের মণ্ডপেই মানবিকতার জয়—রক্তদান শিবিরে গড়ল অনন্য নজির!

অভিজিৎ হাজরা : বিবাহ মানেই শুধু আনন্দ, উৎসব আর দুই মানুষের নতুন জীবনের অঙ্গীকার নয়—মানবিকতার এক উজ্জ্বল উদাহরণও হতে পারে, সেটাই প্রমাণ করলেন এক নবদম্পতি। সমাজে যখন রক্তের সংকট চরমে, তার উপর গরমের দাপট ও নির্বাচনকালীন ব্যস্ততায় ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব প্রকট—ঠিক তখনই নিজেদের বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ আসাদুল আলী ও রিজা খাতুন।“একের রক্তে অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন”—এই বার্তাকে সামনে রেখে নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করাই ছিল তাঁদের মূল লক্ষ্য। “আঠারোতে ভোটাধিকার, আঠারোতেই সমাজসেবা”—এই নতুন স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় এই মানবিক কর্মসূচি।এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসে Dot Foundation।

সংস্থার সভাপতি দীপঙ্কর পোড়েল জানান, সারা বছর নানা সামাজিক অনুষ্ঠান—অন্নপ্রাশন, জন্মদিন বা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হলেও, বিবাহ অনুষ্ঠানে এমন উদ্যোগ তাঁদের কাছেও সম্পূর্ণ নতুন। নানা প্রতিকূলতা ও কটূক্তি সত্ত্বেও এই শিবির সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডট ফাউন্ডেশনের সদস্যা ডা. রিমা নস্কর মুখার্জী, সঙ্গীতা চক্রবর্তী, সম্পাদক মহিদুল আলী, পঞ্চায়েত সদস্য লিয়াকত আলী, রাজু আলী, মাসুম, পূজা, কৌশিক কংসবণিক সহ আরও অনেকে। সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় Dr. B.C. Roy Post Graduate Institute of Paediatric Sciences Blood Centre। মূল উদ্দেশ্য ছিল রক্তের সংকট দূর করা এবং নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করা।পাশাপাশি এই মঞ্চ থেকেই একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়—বিবাহের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো। থ্যালাসেমিয়া-মুক্ত সমাজ গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন আয়োজকরা।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের