অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুরে মহিলাদের জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫!

মেদিনীপুরে ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’ মহিলাদের ফুটবল অংশ নেবে ১৬টি রাজ্যস্তরের আগামী ৩ ও ৪ ই ডিসেম্বর ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের এক অনন্য ফুটবল উৎসব ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’। এই টুর্নামেন্টের আয়োজন করছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার।দু’দিন ব্যাপী এই দিন-রাতের মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল, যার মধ্যে রয়েছে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, ছত্র

মেদিনীপুরে মহিলাদের জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’ মহিলাদের ফুটবল অংশ নেবে ১৬টি রাজ্যস্তরের আগামী ৩ ও ৪ ই ডিসেম্বর ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের এক অনন্য ফুটবল উৎসব ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’। এই টুর্নামেন্টের আয়োজন করছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার।দু’দিন ব্যাপী এই দিন-রাতের মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল, যার মধ্যে রয়েছে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, ছত্রিশগড় প্রভৃতি রাজ্যের একাধিক দল। ফলে মেদিনীপুর শহরে তৈরি হয়েছে এক আন্তর্জাতিক মানের ক্রীড়া উৎসবের আবহ।শুক্রবার সন্ধ্যায় তরুণ সংঘ ব্যায়ামাগারে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। মেদিনীপুর শহরে মহিলাদের এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমী মহলে উন্মাদনা তুঙ্গে। মাঠে আলো, ঢাক-ঢোল, দর্শকের উচ্ছ্বাসে ভরে উঠবে গোটা কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে। সেই অপেক্ষাতেই এখন মেদিনীপুর শহরবাসী ।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে