মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিশ্ব ধরিত্রী দিবসে ডাহুকের মুক্তি, পরিবেশ রক্ষায় মানবিক উদ্যোগে নজির হাওড়ায়!

২২ এপ্রিল, World Earth Day—পৃথিবীকে রক্ষা ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারের দিন। এই বিশেষ উপলক্ষ্যে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় নিয়োজিত Howrah Jela Joutho Poribesh Mancha এবং সহযোগী সংস্থা DOT Foundation এক অনন্য উদ্যোগে দিনটি উদযাপন করল।এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিরল প্রজাতির ডাহুক পাখিকে (White-breasted Waterhen) সুস্থ করে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া। বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus—এই পাখিটি কিছুদিন আগে মাছ ধরার জালে আটকে গুরুতরভাবে আহত হয়েছিল। প্রাণীবিদ ও বন্যপ

বিশ্ব ধরিত্রী দিবসে ডাহুকের মুক্তি, পরিবেশ রক্ষায় মানবিক উদ্যোগে নজির হাওড়ায়!

অভিজিৎ হাজরা : ২২ এপ্রিল, World Earth Day—পৃথিবীকে রক্ষা ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারের দিন। এই বিশেষ উপলক্ষ্যে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় নিয়োজিত Howrah Jela Joutho Poribesh Mancha এবং সহযোগী সংস্থা DOT Foundation এক অনন্য উদ্যোগে দিনটি উদযাপন করল।এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল একটি বিরল প্রজাতির ডাহুক পাখিকে (White-breasted Waterhen) সুস্থ করে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া। বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus—এই পাখিটি কিছুদিন আগে মাছ ধরার জালে আটকে গুরুতরভাবে আহত হয়েছিল। প্রাণীবিদ ও বন্যপ্রাণ উদ্ধারকারী Kuntal Mukherjee সেটিকে উদ্ধার করে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন।পরবর্তীতে বন দফতরের প্রতিনিধি Samrat Mondal-এর উপস্থিতিতে পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। সেই মুহূর্তে উপস্থিত সকলের মধ্যেই ছিল এক অন্যরকম আবেগ ও তৃপ্তি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dipankar Porel, Shubhendu Ganguly, Dr Reema Mukherjee, Sananda Ganguly এবং কনিষ্ঠ সদস্য Parag Mukherjee।বন দফতরের তরফে জানানো হয়, বর্তমানে ডাহুক পাখিটি ‘শিডিউল ২’-এর অন্তর্ভুক্ত হলেও দ্রুত জলাভূমি ধ্বংসের কারণে ভবিষ্যতে এটি বিপন্ন তালিকায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণ হলো—ছোট ছোট প্রচেষ্টাই বড় পরিবর্তনের পথ দেখাতে পারে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাধারণ মানুষের অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের