নিজস্ব সংবাদদাতা : মাত্র ১১ বছর বয়সে বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিল ভারতের এক কিশোরী। A S Sharvanika সার্বিয়ায় অনুষ্ঠিত FIDE World Cadet and Youth Rapid Chess Championship 2026-এ ‘অনূর্ধ্ব-১২ বালিকা’ বিভাগে শিরোপা জিতে দেশকে গর্বিত করলেন।এই প্রতিযোগিতায় ৪০টিরও বেশি দেশের প্রতিযোগীদের টেক্কা দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শারভানিকা।

১১ রাউন্ডের খেলায় তিনি জয় পান ১০টিতে এবং ১টি ম্যাচ ড্র করেন। মোট ১০.৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি চ্যাম্পিয়ন হন—যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেশি, অর্থাৎ একেবারে একতরফা আধিপত্য।সবচেয়ে চমকপ্রদ বিষয়, অনূর্ধ্ব-১০ বিভাগে আগেই নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার পর অনূর্ধ্ব-১২ স্তরে এটাই ছিল তাঁর প্রথম বড় টুর্নামেন্ট—আর প্রথম সুযোগেই সেরা হওয়ার নজির গড়লেন তিনি।এই জয় শুধু একটি খেতাব নয়, বরং ভারতের দাবা ভবিষ্যতের উজ্জ্বল ইঙ্গিত। শারভানিকার মতো তরুণ প্রতিভারাই প্রমাণ করছে—আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সাহস থাকলে বিশ্বমঞ্চে ভারতীয়দের থামানো কঠিন।