নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের ২০২৬ সালের সিবিএসই দশম শ্রেণির ফলাফল অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবজনক। মোট ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়টি শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।প্রকাশিত ফলাফল অনুযায়ী, বহু শিক্ষার্থী ৯০ শতাংশের ঊর্ধ্বে নম্বর অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কয়েকজন শিক্ষার্থী প্রায় শতকরা ৯৮ শতাংশের কাছাকাছি নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছে। বিষয়ভিত্তিক গড় নম্বরও অত্যন্ত সন্তোষজনক, যা শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থী ৭৫% থেকে ৯০% এর মধ্যে নম্বর অর্জন করেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ৯০% এর বেশি নম্বর পেয়েছে। খুব কম সংখ্যক শিক্ষার্থী নিম্ন বিভাগে অবস্থান করেছে, যা সামগ্রিকভাবে বিদ্যালয়ের মানোন্নয়নের ইঙ্গিত বহন করে।বিদ্যালয়ের অধ্যক্ষ,শ্রী তপন কুমার মিস্ত্রি বলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান ও সঠিক দিকনির্দেশনার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত ।শ্রী আলোক কুমার গৌতম সহ অধ্যক্ষ বলেন হয়েছে বলেন ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রমের ফল এতে আমরা সবাই খুশী।আগামী দিনে আরও আমাদের প্রচেষ্টা থাকবে।এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, সমগ্র মুর্শিদাবাদ জেলার শিক্ষাক্ষেত্রে এক গর্বের বিষয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ।
জওহর নবোদয় বিদ্যালয়, মুর্শিদাবাদে সিবিএসই দশম শ্রেণির শতভাগ সাফল্য