Skip to content

কড়া নজরদারিতে ২০২৬ নির্বাচন, সিসিটিভি-এআই নজরে রাজ্যের প্রতিটি বুথে কমিশনের ‘জিরো টলারেন্স’ বার্তা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীন কড়াকড়ি চালু করেছে Election Commission of India।কলকাতায় কমিশনের দপ্তর থেকে শুরু করে জেলার কন্ট্রোল রুম—সব জায়গা থেকেই লাইভ নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন বুথে। জানা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৪৪,৩৭৮টিরও বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে প্রতিটি মুহূর্তের কার্যকলাপ রেকর্ড করা হচ্ছে।

এই নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ত্রিস্তরীয় মনিটরিং চালু করা হয়েছে—বুথ থেকে জেলা, এবং সেখান থেকে কলকাতায় প্রধান নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণ চলছে।এছাড়াও, আধুনিক প্রযুক্তির ব্যবহারও নজর কাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা কোনও বুথে ছাপ্পা ভোট, অশান্তি বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেই সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দিতে সক্ষম।

কমিশন স্পষ্ট জানিয়েছে, কোথাও ছাপ্পা ভোট, বুথ জ্যাম বা ভোটারদের বাধা দেওয়ার ঘটনা ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনও বুথে ক্যামেরা বিকল হলে বা ইচ্ছাকৃতভাবে বন্ধ করার প্রমাণ মিললে, সেক্ষেত্রে পুনরায় ভোটগ্রহণ (রিপোল) করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান ভোটের স্বচ্ছতা বজায় রাখতে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest