অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

৫ টাকার টিকিটেই ‘ফসিলস’-এর অনুষ্ঠান দেখতে তুমুল ভিড়!

সকালে টিকিটের লাইনে ভিড় দেখেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল উন্মাদনা। আর সন্ধ্যায় সত্য়ি হল সেই আশঙ্কা। কার্যত দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রবিবার ছিল আসানসোল উৎসবের শেষ দিন। টিকিট মাত্র পাঁচ টাকা। ফলে লাইন পড়ে লম্বা। সন্ধ্যায় যে ভিড় দেখা যায়, আসানসোলে অতীতে তা দেখা যায়নি কখনও। কিন্তু সকালের আঁচ থেকে পুলিশ প্রশাসন শিক্ষা নেয়নি। হুড়োহুড়িতে আহত হন সাত জন। ভর্তি হতে হয়েছে হাসপাতাল

৫ টাকার টিকিটেই ‘ফসিলস’-এর অনুষ্ঠান দেখতে তুমুল ভিড়!

আসানসোল নিজস্ব প্রতিবেদন : সকালে টিকিটের লাইনে ভিড় দেখেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল উন্মাদনা। আর সন্ধ্যায় সত্য়ি হল সেই আশঙ্কা। কার্যত দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রবিবার ছিল আসানসোল উৎসবের শেষ দিন। টিকিট মাত্র পাঁচ টাকা। ফলে লাইন পড়ে লম্বা। সন্ধ্যায় যে ভিড় দেখা যায়, আসানসোলে অতীতে তা দেখা যায়নি কখনও। কিন্তু সকালের আঁচ থেকে পুলিশ প্রশাসন শিক্ষা নেয়নি। হুড়োহুড়িতে আহত হন সাত জন। ভর্তি হতে হয়েছে হাসপাতালে।অনুষ্ঠানে ঢুকতে গিয়েই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড়ের মাঝে কেউ কাউকে ঠেলে ফেলে দেয়, কেউ কারও গায়ের ওপর দিয়ে চলে যায়। অনেকের মাথায়, বুকে চোট লেগেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অনেক পরে পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ