ভুলবসত শিক্ষিকার পা মাড়িয়ে দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে করানো হল নোংরা জুতো পরিষ্কার !
দক্ষিণ দিনাজপুরের হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঘটল এক নিন্দনীয় ঘটনা। জানাযায়, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রী শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয়। তারপরই অভিযোগ উঠে, ওই শিক্ষিকা চতুর্থ শ্রেণির পড়ুয়াকে দিয়ে নোংরা জুতো পরিষ্কার করিয়ে নেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও পঞ্চায়েত সদস্য। পরবর্তী ক্ষেত্রে স্কুলের
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদাতা: দক্ষিণ দিনাজপুরের হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঘটল এক নিন্দনীয় ঘটনা। জানাযায়, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রী শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয়। তারপরই অভিযোগ উঠে, ওই শিক্ষিকা চতুর্থ শ্রেণির পড়ুয়াকে দিয়ে নোংরা জুতো পরিষ্কার করিয়ে নেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও পঞ্চায়েত সদস্য। পরবর্তী ক্ষেত্রে স্কুলের মধ্যে এরম ঘটনা যাতে আর না ঘটে। তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিভাবকরা। ঘটনাটি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেন আধিকারিকরা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় ও শুরু হয় স্কুলের পঠনপাঠন। ছাত্রীর বাড়ির লোকের বক্তব্য,“বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছিল। সেই সময় ওই শিক্ষিকা ঢুকছিলেন। ভুল করে পায়ে পা লেগে যায়। আমার মেয়ে তখন বলেছে মিস সরি। উনি পাল্টা বলেন সরি বললে হবে? যা জুতো সাবান দিয়ে ধুয়ে নিয়ে আয়। তারপর ওই শিক্ষিকা আবার এসে দেখছেন সত্যি কি সাবান দিয়ে জুতো ধুচ্ছে কি না।” অন্যদিকে অভিযোগ যে শিক্ষিক্ষার উপর নাম ত্রিনয়নী সাহা কুণ্ডু তিনি বলেন ,“আমার জুতো সাইডে রাখা ছিল। আর ও এসে সেটা মাড়িয়ে দেয়। বাচ্চাটার পুরো জুতোতে পায়খানা মাখানো ছিল। আমার জুতোতেও সেটা লেগে যায়। আমি তখন বলেছিলাম তোর জুতোটা যখন ধুবি আমারটাও সাবান দিয়ে ধুয়ে দিস। এটা নর্মাল ব্যাপার। আমি ওকে দিয়ে পরিষ্কার করতে হবে এই ভেবে কিছু বলিনি।”
সম্পর্কিত খবর
দক্ষিণ দিনাজপুর
ভোরে ফুল তুলতে গিয়ে হাড়হিম দৃশ্য, স্ত্রীর কাটা মুন্ডু কোলে যুবক
ভোরের নিস্তব্ধতা ভেঙে হাড়হিম করা এক দৃশ্যের সাক্ষী হলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারায়ণপুর এলাকার বাসিন্দারা। মন্দির চত্বরে এক যুবককে বসে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়নি কারও। কিন্তু কাছে যেতেই চোখের সামনে ভেসে ওঠে ভয়াবহ দৃশ্য। যুবকের কোলে রয়েছে এক মহিলার কাটা মুন্ডু! সেখান থেকে তখনও ঝরছে রক্ত। বুধবার সকালে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত মহিলার নাম সীমা সরকার ঘোষ। অভিযুক্ত তাঁর স্বামী রিন্টু ঘোষ। স্থানীয় সূ
বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র!
বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র।এই দালালচক্রের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা খবর পেয়েই এলাকা ছেড়ে চলে যায় বলে দাবি পুলিশের।এদিকে,বৃহস্পতিবার পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওই চেম্বার ও ক্লিনিকগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করেছে পুলিশ। রোগীদের জোর করে চেম্বারে নিয়ে যাওয়া হলেই রোগীরা পুলিশকে ফোন করতে পারবেন। পাশাপাশি
পশ্চিমবঙ্গ
লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন