মেদিনীপুর 23° 🌧️ · AQI 25 · ভালো 20 নভেম্বর 2026, শুক্রবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র!

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র।এই দালালচক্রের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা খবর পেয়েই এলাকা ছেড়ে চলে যায় বলে দাবি পুলিশের।এদিকে,বৃহস্পতিবার পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওই চেম্বার ও ক্লিনিকগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করেছে পুলিশ। রোগীদের জোর করে চেম্বারে নিয়ে যাওয়া হলেই রোগীরা পুলিশকে ফোন করতে পারবেন। পাশাপাশি

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র!

 নিজস্ব সংবাদদাতা : বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র।এই দালালচক্রের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা খবর পেয়েই এলাকা ছেড়ে চলে যায় বলে দাবি পুলিশের।এদিকে,বৃহস্পতিবার পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওই চেম্বার ও ক্লিনিকগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করেছে পুলিশ। রোগীদের জোর করে চেম্বারে নিয়ে যাওয়া হলেই রোগীরা পুলিশকে ফোন করতে পারবেন। পাশাপাশি ওই এলাকাগুলিতে পুলিশও মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের তরফে দালালচক্র নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে চেম্বারগুলির মালিকদের। শুধু দালালচক্র নয়, ওই চত্বরে অবৈধ প্যাথলজিক্যাল ল্যাবও গজিয়ে উঠেছে বলে অভিযোগ। অনেক ল্যাবেই নির্দিষ্ট সরকারি কাগজ নেই। খতিয়ে দেখতে এবার ওই ল্যাবগুলিতেও জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে অভিযানে নামা হবে।

এদিকে, রাত নামলেই বালুরঘাট হাসপাতাল চত্বরে চলছে মদ-গাঁজার আসর। হাসপাতালের বিভিন্ন ঝোপঝাড়ে বসে মদ-গাঁজার ঠেক৷ অনেক সময় দিনের বেলাতেও নেশার আসর বসে যায়। গত বেশ কিছুদিন ধরে চুরি যাচ্ছে হাসপাতালের সম্পত্তি। দীর্ঘদিন ধরে হাসপাতালে ঢোকার প্রাচীরের লোহার রড চুরি হয়ে যাচ্ছে। এই চুরির সঙ্গে নেশার যোগ রয়েছে৷ নেশার জন্য প্রাচীরের লোহার রড বিক্রি করে দেওয়া হয় বলেই অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে । বিষয়টি নজরে আসতেই পুরো ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

ভোরে ফুল তুলতে গিয়ে হাড়হিম দৃশ্য, স্ত্রীর কাটা মুন্ডু কোলে যুবক দক্ষিণ দিনাজপুর

ভোরে ফুল তুলতে গিয়ে হাড়হিম দৃশ্য, স্ত্রীর কাটা মুন্ডু কোলে যুবক

ভোরের নিস্তব্ধতা ভেঙে হাড়হিম করা এক দৃশ্যের সাক্ষী হলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারায়ণপুর এলাকার বাসিন্দারা। মন্দির চত্বরে এক যুবককে বসে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়নি কারও। কিন্তু কাছে যেতেই চোখের সামনে ভেসে ওঠে ভয়াবহ দৃশ্য। যুবকের কোলে রয়েছে এক মহিলার কাটা মুন্ডু! সেখান থেকে তখনও ঝরছে রক্ত। বুধবার সকালে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত মহিলার নাম সীমা সরকার ঘোষ। অভিযুক্ত তাঁর স্বামী রিন্টু ঘোষ। স্থানীয় সূ

ভুলবসত শিক্ষিকার পা মাড়িয়ে দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে করানো হল নোংরা জুতো পরিষ্কার ! দক্ষিণ দিনাজপুর

ভুলবসত শিক্ষিকার পা মাড়িয়ে দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে দিয়ে করানো হল নোংরা জুতো পরিষ্কার !

দক্ষিণ দিনাজপুরের হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলে ঘটল এক নিন্দনীয় ঘটনা। জানাযায়, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রী শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয়। তারপরই অভিযোগ উঠে, ওই শিক্ষিকা চতুর্থ শ্রেণির পড়ুয়াকে দিয়ে নোংরা জুতো পরিষ্কার করিয়ে নেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যালয় পরিদর্শক প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ও পঞ্চায়েত সদস্য। পরবর্তী ক্ষেত্রে স্কুলের

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই! পশ্চিমবঙ্গ

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন