Skip to content

করিমপুরে অভিষেকের কটাক্ষে চড়ল রাজনৈতিক পারদ, হিরণ–সোহমকে টেনে বিজেপিকে ‘আদর্শ’ খোঁচা!

অভিজিৎ সাহা : নির্বাচনের মুখে করিমপুরের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তৃণমূল প্রার্থী Soham Chakraborty-র সমর্থনে প্রচারে গিয়ে তিনি বিজেপি প্রার্থী Hiran Chatterjee-কে ব্যক্তিগত খোঁচা দিতেও পিছপা হননি।সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “ও ছিল, হিরণও ছিল। হিরণ এখন বিয়ে করেছে। ওর বাড়িতে দু’টো বউ, তবে সোহমের একটাই বউ।” তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে হাসির রোল পড়ে যায় এবং মুহূর্তে রাজনৈতিক তরজা আরও উসকে ওঠে।এরপরই বিজেপিকে নিশানা করে তিনি আরও কড়া ভাষায় বলেন, “যাঁদের আদর্শ আছে, তাঁরা তৃণমূল করেন। যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করেন।” শুধু সেখানেই থেমে না থেকে বিরোধী শিবিরকে আক্রমণ করে তাঁর মন্তব্য, “মাতাল, চোর, চিটিংবাজ, বেইমানদের ঠিকানা বিজেপি। কোনও ভদ্রলোক বিজেপি করতেই পারে না।”উল্লেখ্য, একসময় তৃণমূল যুব কংগ্রেসে সক্রিয় ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। পরে দলবদল করে বিজেপিতে যোগ দেন এবং বিধায়ক নির্বাচিত হন। অন্যদিকে, দীর্ঘদিনের তৃণমূল মুখ সোহম চক্রবর্তী এবার করিমপুর কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হিসেবে লড়াই করছেন।সভা থেকে একাধিকবার সোহমকে জেতানোর আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট যত এগিয়ে আসছে, ততই ব্যক্তিগত কটাক্ষ, দলবদল প্রসঙ্গ এবং আদর্শের লড়াইকে ঘিরে করিমপুরের রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest