অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি- রিপোর্ট তলব কমিশনের !

সোমবার সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী জানিয়েছে, সোমবারের পুরো ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সোমবার ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। তার আগে রবিবারও অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি চলেছিল। সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল হেলিকপ্টারটি। সেই সময় একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিন

অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি- রিপোর্ট তলব  কমিশনের !

নিজস্ব সংবাদদাতা : সোমবার সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী জানিয়েছে, সোমবারের পুরো ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সোমবার ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। তার আগে রবিবারও অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি চলেছিল। সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল হেলিকপ্টারটি। সেই সময় একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে যান। গাড়িটিতে ‘ইলেকশন অন ডিউটি’ লেখা ছিল। তিন প্রতিনিধির এক জন জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে। তবে এর অতিরিক্ত কিছু জানাননি ওই তিন জন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দপ্তরের তল্লাশি বিষয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। যদিও কমিশন সূত্রে খবর, এটা রুটিন নজরদারি। আকাশপথে ভোটপ্রচারে যাওয়া সব নেতার ক্ষেত্রেই এই নিয়ম মেনে চলা হয়। অভিষেকের নিরাপত্তারক্ষীদের আটকে তাঁর কপ্টার তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাঁরা। যদিও অভিষেক জানিয়েছেন, তল্লাশিতে কিছুই মেলেনি। এক্স হ্যান্ডলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লেখেন, ‘‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ (রবিবার) নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ, কিছুই পাওয়া যায়নি।’’ এমনকি সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চলে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ