অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অরুণাচল প্রদেশের আটটি বুথে পুনর্নির্বাচন, কেন হবে আবার ভোট?

অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার বলেন, ‘‘আগামী ২৪ এপ্রিল (বুধবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট হবে।’’ তিনি জানান, গত শুক্রবার ভোটগ্রহণপর্বে অনিয়ম, হিংসা এবং ভোটযন্ত্রে (ইভিএম) গোলযোগের কারণে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশে আটটি বুথে। অন্যদিকে আবার রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত শুক্রবার অরুণাচলে দু’ট

অরুণাচল প্রদেশের আটটি বুথে পুনর্নির্বাচন, কেন হবে আবার ভোট?

নিজস্ব সংবাদদাতা : অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার বলেন, ‘‘আগামী ২৪ এপ্রিল (বুধবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট হবে।’’ তিনি জানান, গত শুক্রবার ভোটগ্রহণপর্বে অনিয়ম, হিংসা এবং ভোটযন্ত্রে (ইভিএম) গোলযোগের কারণে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশে আটটি বুথে। অন্যদিকে আবার রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত শুক্রবার অরুণাচলে দু’টি লোকসভা আসনের পাশাপাশি বিধানসভার ভোটগ্রহণও হয়েছে। সে রাজ্যের ৬০টি বিধানসভার মধ্যে ইতিমধ্যেই সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসকদল বিজেপি। ২০১৪-র বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির। এ বার কংগ্রেস, এনপিপির মতো বিরোধী দলগুলি থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। লোকসভার ভোটগণনা ৪ জুন হলেও অরুণাচল বিধানসভায় ভোটগণনা ২ জুন।

সম্পর্কিত খবর

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ দেশ

13 বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের পথে পবন কল্যাণ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক দেশ

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি