কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আইনজীবী, তদন্তে নামল NIA—চাঞ্চল্য মালদহে!
মালদহের কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য পেল প্রশাসন। বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় এক সহযোগী-সহ তাঁকে আটক করা হয়।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিচারক ও আদালতকর্মীদের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে National I
অভিজিৎ সাহা: মালদহের কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য পেল প্রশাসন। বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় এক সহযোগী-সহ তাঁকে আটক করা হয়।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিচারক ও আদালতকর্মীদের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে National Investigation Agency (NIA)-র হাতে।

সূত্রের খবর, Supreme Court of India-এর নির্দেশ মেনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে NIA-কে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করতে NIA-র একটি বিশেষ দল কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে।প্রশাসনের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে।
সেই সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার ঘটনায় কারা কারা যুক্ত, তাদের ভূমিকা কী—সবকিছুই খুঁটিয়ে তদন্ত করবে NIA।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে, অন্যদিকে প্রশাসনের তরফে দ্রুত ও কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। কালিয়াচক কাণ্ড এখন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা রাজ্যের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড