অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন!
চলতি সপ্তাহেই অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। বজরং পুনিয়াও তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেন। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। আরেক অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান নির্বাচন ও মহিলা কুস্তিগীরদের হেনস্থা সম্পর্কে।বিতর্কের সূত্রপাত বছরের গোড়া থেকে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রীজভূষণ সর
নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহেই অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। বজরং পুনিয়াও তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেন। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। আরেক অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান নির্বাচন ও মহিলা কুস্তিগীরদের হেনস্থা সম্পর্কে।বিতর্কের সূত্রপাত বছরের গোড়া থেকে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রীজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দেশের তাবড় তাবড় কুস্তিগীররা। ব্রীজভূষণের শাস্তির দাবিতে তাঁরা পথেও নেমেছিলেন। শেষে দায়ের হয় মামলা, শুরু হয় তদন্ত। কিন্তু বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। সম্প্রতিই রেসলিং ফেডারেশনের নতুন প্রধান নির্বাচন করা হয়। তাতে জয়ী হন ব্রীজভূষণেরই ঘনিষ্ঠ সতীর্থ। ক্ষোভে-কান্নায় ভেঙে পড়েন কুস্তিগীররা। এদিকে, নতুন প্রধান সঞ্জয় সিংকে ঘিরে বিতর্ক শুরু হতেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে নতুন কমিটিকেই সাসপেন্ড করে দেওয়া হয়।


সম্পর্কিত খবর
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
দেশ
জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন
বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা ভাইরাস। বিরল হলেও এই সংক্রামক রোগ অত্যন্ত প্রাণঘাতী বলে সতর্ক করছেন চিকিৎসকরা। মূলত আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা গেলেও, আন্তর্জাতিক যাতায়াতের যুগে গোটা বিশ্বই রয়েছে ঝুঁকির মধ্যে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ভাইরাল হেমোরেজিক ফিভার’, যা শরীরের রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তীব্র জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, দুর্বলতা ও মাথাব্যথার পর শুরু হতে পারে বমি, ডায়ারিয়া এবং শরীরের ভিতরে-বাইরে রক্তপাত। পরিস্থি
অন্যান্য
পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি ফিরেই একটু ঠান্ডা ঘরে আরাম করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নতুন এসির চড়া দামের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ভরসা রাখছেন সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির উপর। কম খরচে ঠান্ডার স্বস্তি মিললেও, পুরনো এসি কেনার ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত এসির ভিতরের যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় কম্প্রেসরে। পুরনো কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈর