অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূমে ফিরতে চলেছে কেষ্ট,গরু পাচার মামলায়-১০লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর!

২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে। যদিও গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। মূলত গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে পরে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কেষ্ট এর আগে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেক

বীরভূমে ফিরতে চলেছে কেষ্ট,গরু পাচার মামলায়-১০লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর!

বীরভূম, নিজস্ব সংবাদদাতা : ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে। যদিও গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। মূলত গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে পরে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কেষ্ট এর আগে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এবার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। অনুব্রত মন্ডলের আইনজীবী সওয়াল করার সময় জানান, গরু পাচার মামলায় অন্য অভিযুক্তেরা ছাড়া পেলেও তাঁর মক্কেলকে আটকে রাখা হচ্ছে।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন