সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!
কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে
নিজস্ব সংবাদদাতা : কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন যুবক।
তাঁদের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা এবং কয়েকজনের হাতে চ্যালা কাঠ রয়েছে বলে দেখা যাচ্ছে।ভিডিওতে এক যুবককে অনুব্রতর টেবিলের উপর কাঠ দিয়ে আঘাত করতে দেখা যায়। এক পর্যায়ে তাঁর দিকে কাঠ এগিয়ে দেওয়া হয়। অন্য কয়েকজন যুবক আঙুল তুলে তাঁকে শাসাচ্ছেন বলেও ভিডিওতে দেখা গিয়েছে।ঘটনার সময় অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, “আমার কোনও ভুল থাকলে ক্ষমা করে দিও।” এরপর ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “ভাই, আরও ৫০টা ছেলে ডাক।”ভিডিওর আর একটি অংশে অনুব্রতকে বলতে শোনা যায়, “আমি অভিষেককে পছন্দ করি না।” তবে এই বক্তব্য কোন প্রেক্ষাপটে এবং কী পরিস্থিতিতে বলা হয়েছিল, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনাকে কেন্দ্র করে সিউড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। অফিসে ঢুকে ভাঙচুর এবং অনুব্রত মণ্ডলকে ঘিরে এই উত্তেজনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় এবং ভাঙচুরের প্রকৃত কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে।
সম্পর্কিত খবর
সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!
সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!
কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন
তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, মর্মান্তিক মৃত্যু ৭ পুণ্যার্থীর! আতঙ্কে তীর্থনগরী!
১৭ই আগস্ট সোমবার সকালে ৪:৪৫নাগাদ তারাপীঠ মন্দিরের সামনে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ছুটির দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মন্দির সংলগ্ন ওই হোটেলের একতলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলে