অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মুর্শিদাবাদে আন্তর্জাতিক ছোঁয়া—নবোদয় বিদ্যালয়ে চিত্র প্রদর্শনীতে উজ্জ্বল ছাত্র প্রতিভা!

মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী, যা ইতিমধ্যেই শিক্ষামহলে সাড়া ফেলেছে। এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের টিজিটি (শিল্পকলা) শিক্ষক সোমনাথ বিশ্বাস। এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হল এর আন্তর্জাতিক সংযোগ। হাঙ্গেরির Rovás Association-এর মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক গ্রীষ্মকালীন সৃজনশীল শিবির’-এর সঙ্গে যুক্ত এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন সোমনাথ বিশ্বাস। তাঁর দিকনির্দেশনায় বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী সৃজনশীল ও ব

মুর্শিদাবাদে আন্তর্জাতিক ছোঁয়া—নবোদয় বিদ্যালয়ে চিত্র প্রদর্শনীতে উজ্জ্বল ছাত্র প্রতিভা!

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী, যা ইতিমধ্যেই শিক্ষামহলে সাড়া ফেলেছে। এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের টিজিটি (শিল্পকলা) শিক্ষক সোমনাথ বিশ্বাস। এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হল এর আন্তর্জাতিক সংযোগ। হাঙ্গেরির Rovás Association-এর মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক গ্রীষ্মকালীন সৃজনশীল শিবির’-এর সঙ্গে যুক্ত এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন সোমনাথ বিশ্বাস। তাঁর দিকনির্দেশনায় বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী সৃজনশীল ও বৈচিত্র্যময় চিত্রকর্ম তৈরি করেছে, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে। এই প্রদর্শনী শুধু শিল্প প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণ শিল্পীদের বিকাশ, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ ভারত ও ইউরোপের মধ্যে সৃজনশীল সহযোগিতাকে আরও দৃঢ় করে। আগামী ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে। আয়োজকদের পক্ষ থেকে সংবাদমাধ্যম ও শিল্পপ্রেমীদের এই অনন্য উদ্যোগ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের আশা, এই আয়োজন তরুণ শিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি বৃহত্তর পরিসরে শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু