মেদিনীপুর 29° ⛅ · AQI 176 · মাঝারি 10 নভেম্বর 2026, মঙ্গলবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

আসানসোলে খুলল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির! বিজেপির জয়ের পরই বদলের হাওয়া!

আসানসোলের বস্তিন বাজারে বহু বছর ধরে বন্ধ থাকা মা দুর্গার মন্দির অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এই মন্দির পুনরায় খোলার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিই বাস্তবায়িত হয়েছে, যার ফলে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরই কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই নতুন করে মন্দিরটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে, আসানসোলের রাজনৈতিক ফলাফলও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আস

আসানসোলে খুলল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির! বিজেপির জয়ের পরই বদলের হাওয়া!

নিজস্ব সংবাদদাতা: আসানসোলের বস্তিন বাজারে বহু বছর ধরে বন্ধ থাকা মা দুর্গার মন্দির অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এই মন্দির পুনরায় খোলার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিই বাস্তবায়িত হয়েছে, যার ফলে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরই কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই নতুন করে মন্দিরটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, আসানসোলের রাজনৈতিক ফলাফলও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৪০,৮৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। পাশাপাশি আসানসোল উত্তর কেন্দ্র থেকেও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী ১১,৬১৫ ভোটে জয় লাভ করেছেন।এই জোড়া জয় এবং মন্দির খোলার ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এই পরিবর্তন বৃহত্তর রাজনৈতিক পালাবদলেরই প্রতিফলন।

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের পশ্চিম বর্ধমান

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের

বকেয়া গৃহকর আদায়ে করদাতাদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করল আসানসোল পৌরনিগম। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে সুদ ও জরিমানা মকুবের পাশাপাশি বকেয়া মূল করের ওপর ১০ শতাংশ ছাড়ও মিলবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর বকেয়া রয়েছে। সেই অর্থ দ্রুত আদায় করতেই এই বিশেষ উদ্যোগ।মন্ত্রী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি বকেয়া মূল ক