অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বালুরঘাট, বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির টিকিটে লড়ছেন বালুরঘাট থেকে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ, বহরমপুরের মতো বালুরঘাট জয়ের ক্ষেত্রেও যে কোনও রাজনৈতিক দলের কাছে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। পরিসংখ্যান বলছে গোটা রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২৭ শতাংশ। বালুরঘাট লোকসভা আসনে সংখ্যালঘু ভোটার ২৯ শতাংশ। যদিও এবার বালুরঘাটে তাঁর ভোট অনেক বাড়বে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা আসনের তিনটি বিধানসভা সংখ্যালঘু ভোট বেশি। কুমারগঞ্জ, হরিরামপুর

বালুরঘাট, বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ?

নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির টিকিটে লড়ছেন বালুরঘাট থেকে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ, বহরমপুরের মতো বালুরঘাট জয়ের ক্ষেত্রেও যে কোনও রাজনৈতিক দলের কাছে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। পরিসংখ্যান বলছে গোটা রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২৭ শতাংশ। বালুরঘাট লোকসভা আসনে সংখ্যালঘু ভোটার ২৯ শতাংশ। যদিও এবার বালুরঘাটে তাঁর ভোট অনেক বাড়বে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা আসনের তিনটি বিধানসভা সংখ্যালঘু ভোট বেশি। কুমারগঞ্জ, হরিরামপুর ও উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভায় তৃণমূলের বিধায়ক রয়েছে। এই তিনটি বিধানসভাতে গত লোকসভা নির্বাচনে বিজেপি অনেক পিছনে ছিল। গত লোকসভা নির্বাচনে ২ শতাংশ সংখ্যালঘু ভোট পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যা অনেক বাড়বে বলে দাবি করছেন বিজেপি নেতারা। বিজেপির দাবি, সংখ্যালঘুদের মানুষরা নিজেদের ভুল বুঝতে পারছে। তৃণমূল তাদের সিএএ-র নামে মিথ্যে ভয় দেখাচ্ছে। সেটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছে।  অন্যদিকে শাসক দল তৃণমূলের দাবি, প্রথম থেকেই সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে ছিল। আগামীদিনেও তাঁরা তাঁদের সঙ্গে থাকবেন। তৃণমূল সরকার তাদের পাশে বিগত দিনেও ছিল। আগামীতেও অন্য কেউ নয় তৃণমূল তাদের পাশে থাকবে। তাই কার কি মনে হচ্ছে তাতে কিছু যায় আসে না।সংখ্যালঘুদের নিয়ে দড়ি টানাটানি করতে পিছিয়ে নেই বামেরাও। বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত জানিয়েছেন বিগত দিনে সংখ্যালঘু ভোট বামফ্রন্টে ছিল, আগামীদিনেও থাকবে। এমনকি দাবি করেন বামফ্রন্টের যে ভোট বিজেপিতে গিয়েছিল সেগুলিও এবার তাঁদের ঘরে ফিরবে বলে। যদিও শেষ পর্যন্ত দেখার বালুরঘাট কী বলে? অপেক্ষা ৪ জুন ফল প্রকাশের। 

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ