মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়ার সার্ভিস কালীবাড়ি! ৮৪ বছর ধরে ‘মনস্কামনা পূর্ণ করে চলেছেন!

‘সার্ভিস কালী’ মন্দির রয়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সোনামুখী পুরসভা। সরকারি হোক বা বেসরকারি, চাকরির বাজারে ঘোর মন্দা। অবস্থা এমনই যে বেকারত্বের হার অতীতের সব রেকর্ডকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পথে এগোচ্ছে ধীরেসুস্থে। কিন্তু চাকরির বাজারে মন্দা যতই আসুক না কেন ‘সার্ভিস কালী’র নামডাক আজও একই রকম। জনশ্রুতি, এখানে মানত করলেই নাকি চাকরি মেলে, গত ৮৪ বছর ধরে এই বিশ্বাসে ভর করে সার্ভিস কালীর পুজো করে আসছেন বাঁকুড়ার সোনামুখীর মানুষ।কথিত আছে, এক সময় ধর্মতলায় ষোলো

বাঁকুড়ার সার্ভিস কালীবাড়ি! ৮৪ বছর ধরে ‘মনস্কামনা পূর্ণ করে চলেছেন!

নিজস্ব সংবাদদাতা : ‘সার্ভিস কালী’ মন্দির রয়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সোনামুখী পুরসভা। সরকারি হোক বা বেসরকারি, চাকরির বাজারে ঘোর মন্দা। অবস্থা এমনই যে বেকারত্বের হার অতীতের সব রেকর্ডকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পথে এগোচ্ছে ধীরেসুস্থে। কিন্তু চাকরির বাজারে মন্দা যতই আসুক না কেন ‘সার্ভিস কালী’র নামডাক আজও একই রকম। জনশ্রুতি, এখানে মানত করলেই নাকি চাকরি মেলে, গত ৮৪ বছর ধরে এই বিশ্বাসে ভর করে সার্ভিস কালীর পুজো করে আসছেন বাঁকুড়ার সোনামুখীর মানুষ।কথিত আছে, এক সময় ধর্মতলায় ষোলো আনার কালী নামের একটি পুজো হত। ৮৪ বছর আগে পাড়ার বাসিন্দাদের বিবাদের জেরে কালী পুজোটি দু’ভাগ হয়ে যায়। স্থানীয়দের দাবি, সে সময় স্থানীয় এক পরিবহণ ব্যবসায়ী বাসের রুট পারমিট সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন। এলাকায় নতুন করে চালু হওয়া পুজোয় কালীর কাছে মানত করেন। হাজার চেষ্টাতেও পারমিট সংক্রান্ত যে সমস্যা থেকে মুক্তি সম্ভব হচ্ছিল না সেই সমস্যা পুজো মিটতেই মিটে যায়। কালীর মহিমা ছড়িয়ে পড়ে। শোনা যায়, এলাকার যুবকদের চাকরির মনস্কামনাও পূর্ণ করেন দেবী। এর পর থেকেই ওই কালীর নাম লোকমুখে ষোলো আনা সার্ভিস কালী হয়ে যায়।চাকরির এই মন্দা বাজারে সোনামুখীর সার্ভিস কালীর মহিমা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। চাকরির বাজার যত সঙ্কুচিত হয়েছে, ততই কদর বেড়েছে ষোলো আনা সার্ভিস কালীর। বর্তমানে কলকাতা, দিল্লি, মুম্বই থেকেও বহু মানুষ চাকরির মনস্কামনা নিয়ে ছুটে আসেন সোনামুখীর ষোলো আনা সার্ভিস কালীর কাছে।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সোনামুখীর কিছু ব্যক্তি কোনওভাবেই বাস সার্ভিস চালু করার লাইসেন্স পাচ্ছিলেন না। তখন তাঁরা দেবী ‘সার্ভিস কালী’র মন্দির এক টাকা বা ষোলো আনা দিয়ে মানত করেছিলেন। আর, তাতেই নাকি কেল্লাফতে হয়। দিনের পর দিন চেষ্টা করেও যে বাস সার্ভিস চালু করা যাচ্ছিল না, সেই বাস সার্ভিসের লাইসেন্স অচিরেই মিলে যায়।

সম্পর্কিত খবর

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক? অন্যান্য

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?

সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্

জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন দেশ

জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন

বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা ভাইরাস। বিরল হলেও এই সংক্রামক রোগ অত্যন্ত প্রাণঘাতী বলে সতর্ক করছেন চিকিৎসকরা। মূলত আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা গেলেও, আন্তর্জাতিক যাতায়াতের যুগে গোটা বিশ্বই রয়েছে ঝুঁকির মধ্যে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ভাইরাল হেমোরেজিক ফিভার’, যা শরীরের রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তীব্র জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, দুর্বলতা ও মাথাব্যথার পর শুরু হতে পারে বমি, ডায়ারিয়া এবং শরীরের ভিতরে-বাইরে রক্তপাত। পরিস্থি

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন অন্যান্য

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি ফিরেই একটু ঠান্ডা ঘরে আরাম করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নতুন এসির চড়া দামের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ভরসা রাখছেন সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির উপর। কম খরচে ঠান্ডার স্বস্তি মিললেও, পুরনো এসি কেনার ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত এসির ভিতরের যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় কম্প্রেসরে। পুরনো কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈর