নিজস্ব সংবাদদাতা : ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতের চাপে নাজেহাল সাধারণ মানুষ। পর্যাপ্ত বাস পরিষেবা না থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।ফলে ভোটের আগের দিন বাড়ি ফেরার তাড়নায় Panskura railway station-এ দেখা গেল উপচে পড়া ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, প্ল্যাটফর্মে পা ফেলার জায়গা নেই—এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হল যাত্রীদের।নিত্যযাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত বাস পরিষেবা থাকলে এই অতিরিক্ত চাপ অনেকটাই কমানো যেত। ভোটের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনের তরফে আরও উন্নত পরিবহন ব্যবস্থার দাবি তুলছেন অনেকেই।