ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ!
সদ্য প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ২০২৪ পরীক্ষায় বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ দেশে প্রথম স্থান অধিকার করেছেন। বাবার চাকরিসূত্রে বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছেন ইমন। ষষ্ঠ শ্রেণি থেকে বোর্ডিং স্কুলেই পড়াশোনা তাঁর। প্রথমে হরিয়ানার কুঞ্জপুরা সৈনিক স্কুল এবং বর্তমানে আরআইএমসি-তে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন তিনি। সেখানেই চলে তাঁর এনডিএ-র প্রস্তুতি। ইমন এনডিএ পরীক্ষায় মোট ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। এই মুহূর্তে তাঁর ল
নিজস্ব সংবাদদাতা : সদ্য প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ২০২৪ পরীক্ষায় বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ দেশে প্রথম স্থান অধিকার করেছেন। বাবার চাকরিসূত্রে বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছেন ইমন। ষষ্ঠ শ্রেণি থেকে বোর্ডিং স্কুলেই পড়াশোনা তাঁর। প্রথমে হরিয়ানার কুঞ্জপুরা সৈনিক স্কুল এবং বর্তমানে আরআইএমসি-তে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন তিনি। সেখানেই চলে তাঁর এনডিএ-র প্রস্তুতি। ইমন এনডিএ পরীক্ষায় মোট ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। এই মুহূর্তে তাঁর লক্ষ্য, ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে দেশের সেবা করা। ফাইটার জেটের প্রতি ছোটবেলা থেকেই তাঁর গভীর আকর্ষণ ছিল বলে জানান তার পরিবার ।
সম্পর্কিত খবর
সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!
সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে
সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!
কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!
কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন