অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূমের মহম্মদবাজার নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের!

গত বছরের মার্চ মাসের ঘটনা, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার। ভরসন্ধ্যেবেলা দোকানে বিস্কুট কিনে দেওয়ার নাম করে ১৫ বছরের এক নাবালিকাকে সবার অলক্ষ্যে পুকুরপাড়ে নিয়ে যায় প্রতিবেশী থমাস মুর্মু। আর তারপর, কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর তারকনাথ সেনগুপ্তের উপর। অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। শুরু হয় বিচারপর্ব। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা

বীরভূমের মহম্মদবাজার  নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের!

নিজস্ব প্রতিবেদন: গত বছরের মার্চ মাসের ঘটনা, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার। ভরসন্ধ্যেবেলা দোকানে বিস্কুট কিনে দেওয়ার নাম করে ১৫ বছরের এক নাবালিকাকে সবার অলক্ষ্যে পুকুরপাড়ে নিয়ে যায় প্রতিবেশী থমাস মুর্মু। আর তারপর, কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর তারকনাথ সেনগুপ্তের উপর। অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। শুরু হয় বিচারপর্ব। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা ও স্পেশাল পকসো আদালত অভিযুক্ত থমাস মুর্মুকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন