অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বীরভূম থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স!

বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতরা আজমল হোসেন এবং সাহেব আলি খান বলে জানিয়েছে এসটিএফ। দু'জনেই বীরভূমের বাসিন্দা। STF সূত্রে খবর, ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। JMB- র হয়ে মতাদর্শ প্রচার এবং সংগঠনের কাজের জন্য নতুন সদস্য রিক্রুটমেন্ট থেকে শুরু করে বেশ কিছু কাজের দায়িত্ব ছিল ধৃতদের উপরে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের নানাভাবে উদ্বুদ্ধ করে সংগঠনের কা

বীরভূম থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে ২ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতরা আজমল হোসেন এবং সাহেব আলি খান বলে জানিয়েছে এসটিএফ। দু'জনেই বীরভূমের বাসিন্দা। STF সূত্রে খবর, ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। JMB- র হয়ে মতাদর্শ প্রচার এবং সংগঠনের কাজের জন্য নতুন সদস্য রিক্রুটমেন্ট থেকে শুরু করে বেশ কিছু কাজের দায়িত্ব ছিল ধৃতদের উপরে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের নানাভাবে উদ্বুদ্ধ করে সংগঠনের কাজে যুক্ত করার কাজ চালাচ্ছিল দু’জনে। নতুন নতুন সদস্য নিয়োগ করে তাঁদের কাজে লাগিয়ে দেশ বিরোধী কাজ, এমনকি ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই ছিল মূল লক্ষ্য।দু'জনের মধ্যে আজমল বাংলাদেশে জেহাদি কাজের জন্য একবার যাওয়ার চেষ্টাও করে। এসটিএফ সূত্রে জানা যায়, এই উপমহাদেশের আরও বেশ কিছু জায়গায় তার পরিচিতি রয়েছে। দু'জনকেই রামপুরহাট আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে চাইবে এসটিএফ।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন